লিটনের ফিফটিতে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

২৯ নভেম্বর ২০২৫, ১০:১২ PM , আপডেট: ২৯ নভেম্বর ২০২৫, ১০:১২ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৩৯ রানে হারিয়েছিল আয়ারল্যান্ড। এতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না টাইগারদের সামনে। এবার অধিনায়ক লিটন দাসের হাফ-সেঞ্চুরি ও মোহাম্মদ সাইফউদ্দিনের ঝোড়ো ক্যামিওতে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ।

শনিবার (২৯ নভেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রানের পুঁজি দাঁড় করায় আয়ারল্যান্ড। জবাবে ২ বল ৪ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা ফেরাল স্বাগতিকরা।

লক্ষ্য তাড়ায় নেমে পারভেজ ইমন ও তানজিদ তামিমের ব্যাটে ঝোড়ো শুরু করে বাংলাদেশ। তবে রানআউটে ভাঙে ওপেনিং জুটি। ব্যক্তিগত ৭ রানে রান আউট হয়ে ফেরেন তানজিদ। মাত্র ৭ রান করে ফেরেন এই ওপেনার।

তানজিদের বিদায়ের পর ইমনকে সঙ্গ দেন লিটন। দুজনের ব্যাটে আসে ৬০ রানের দারুণ জুটি। কিন্তু হাফ-সেঞ্চুরির আগে থেমে যেতে হয় ইমনকে। গ্যারেথ ডেলানির বলে জর্জ ডকরেলের হাতে ক্যাচ দিয়ে ২৮ বলে ৪৩ রান করে ফেরেন তিনি। এরপর সাইফ হাসানকে সঙ্গে নিয়ে আরও ৫২ রান যোগ করেন লিটন।

কিন্তু এই জুটিও বেশিক্ষণ টেকেনি। হাফ-সেঞ্চুরি তুলে নেওয়ার পর ৩৭ বলে ৫৭ রান করে এলবিডব্লিউ হন টাইগার দলপতি। পরে ১৭ বলে ২২ রান করে ডেলানির শিকার হন সাইফ। এছাড়া রানআউট হয়ে ফেরেন ৬ রান করা তাওহীদ হৃদয়। ৫ রান করে ফেরেন নুরুল হাসান সোহানও।

চাপের মুহূর্তে দলকে পথ দেখান মোহাম্মদ সাইফউদ্দিন। শেখ মেহেদীকে সঙ্গে নিয়ে বাকি পথ পাড়ি দেন তিনি। ৭ বলে ১৭ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থেকেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন সাইফউদ্দিন।

এর আগে, ব্যাটিংয়ে নামতেই ঝোড়ো সূচনা করে আয়ারল্যান্ড। প্রথম দুই ওভারেই তোলে ২৮ রান। ঠিক সেই সময়েই ফ্লাডলাইটের সমস্যায় খেলা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। অবশ্য বিরতিতে ছন্দ হারায়নি আইরিশরা। পল স্টার্লিং ও টিম টেক্টর মিলে মাত্র ২৮ বলে যোগ করেন ৫৭ রান। তবে স্টার্লিংকে শিকার করে এই জুটি ভাঙেন তানজিম। ১৪ বলে ২৯ রানের ইনিংসে তিনটি চার ও দুটি ছক্কা হাঁকান এই আইরিশ ওপেনার।

দ্বিতীয় উইকেটে টিম টেক্টর ও হ্যারি টেক্টর যোগ করেন ২১ বলে ৩১ রান। ওপেনার টিমকে শিকার করে এই জুটি ভাঙেন মেহেদী। আউট হওয়ার আগে ২৫ বলে ৩৮ রানের দারুণ ইনিংস খেলেন তিনি, ৪টি চার ও দুটি ছক্কা আসে তার ব্যাটে। একই ওভারে বোল্ড হয়ে ফেরেন হ্যারিো, ফেরার আগে ১১ বলে ১১ রান করেন তিনি।

তিন উইকেটে ৮৯ রানে গতি কিছুটা কমে যায় আয়ারল্যান্ডের। এরপরও মেহেদী এসে আরও একটি উইকেট নেন। তার দারুণ বোলিং ও তানজিম সাকিবের ধারাবাহিক বোলিংয়ে চাপ বাড়ে আইরিশদের ওপর। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রান তুলে সফরকারীরা।

রিশাদের জায়গায় দলে ফিরেই আলো ছড়ান শেখ মেহেদী, ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন। সাকিব ৩ ওভারে ১৭ রান দিয়ে নেন ১ উইকেট। শরিফুলের পরিবর্তে একাদশে ঢুকে মোহাম্মদ সাইফউদ্দিন ৪০ রান দিয়ে ১ উইকেট শিকার করেন।

ট্রেইনি অফিসার নিয়োগ দেবে কাজী ফার্মস, আবেদন ১৫ সেপ্টেম্বর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দেশে বাতরোগে আক্রান্ত ৩০ শতাংশ মানুষ, দীর্ঘমেয়াদি চিকিৎসায…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ধসে যাচ্ছে বিদ্যালয় ভবন, খোলা মাঠে চলছে পাঠদান 
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চায়ের দোকানে কাজ, রিকশা চালিয়ে ভর্তি প্রস্তুতি নেওয়া কাউসার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভাড়া বাসা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার 
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহমের তারিখ জানা গেল
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9