নারী আইপিএলে অবিক্রিত বাংলাদেশের তারকা দুই ক্রিকেটার

২৮ নভেম্বর ২০২৫, ০৮:১৫ AM
মারুফা আক্তার ও রাবেয়া খান

মারুফা আক্তার ও রাবেয়া খান © সংগৃহীত

নারী আইপিএলে অবিক্রিত থেকেছেন বাংলাদেশের তারকা দুই ক্রিকেটার মারুফা আক্তার ও রাবেয়া খান। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিল্লিতে অনুষ্ঠিত নিলামে অবিক্রিত থেকেছেন তারা।

আগামী জানুয়ারি থেকে নারী আইপিএলের চতুর্থ আসরে খেলার জন্য নাম দিয়েছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার মারুফা আক্তার, স্বর্ণা আক্তার ও রাবেয়া খান। তাদের মধ্যে ড্রাফটে তোলা হয়েছিল মারুফা আক্তার ও রাবেয়া খানকে। তাদের প্রতি আগ্রহ দেখায়নি কোন ফ্রাঞ্চাইজি।

নিলামে মারুফার ভিত্তিমূল্য ধরা হয়েছিল ৩০ লাখ রুপি। শেষদিকে ডাকা হয় মারুফার নাম, তবে এই পেসারকে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্রাঞ্চাইজি। এর কিছুক্ষণ পর বাংলাদেশের অলরাউন্ডার রাবেয়া খানকে তোলা হয় নিলামে, তিনিও রইলেন অবিক্রিত।

নিলামে নারী আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রি হন ভারতের অলরাউন্ডার দীপ্তি শর্মা। ‘রাইট-টু-ম্যাচ (আরটিএম) ব্যাবহার করে তাকে ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে ফিরিয়ে নেয় ইউপি ওয়ারিয়র্স (ইউপি ডব্লিউ)।

দিনের শুরুতেই চমক রেখে নিলামে অবিক্রীত থেকে যান অস্ট্রেলিয়ার উইকেটকিপার-ব্যাটার অ্যালিসা হিলি। অবিক্রিত রয়েছেন ভারতের বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রাতিকা রাওয়ালও। প্রথম বিক্রি হওয়া খেলোয়াড় নিউ জিল্যান্ডের সোফি ডিভাইন, তাকে ২ কোটি রুপিতে দলে নেয় গুজরাট জায়ান্টস।

 

 

ট্রেইনি অফিসার নিয়োগ দেবে কাজী ফার্মস, আবেদন ১৫ সেপ্টেম্বর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দেশে বাতরোগে আক্রান্ত ৩০ শতাংশ মানুষ, দীর্ঘমেয়াদি চিকিৎসায…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ধসে যাচ্ছে বিদ্যালয় ভবন, খোলা মাঠে চলছে পাঠদান 
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চায়ের দোকানে কাজ, রিকশা চালিয়ে ভর্তি প্রস্তুতি নেওয়া কাউসার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভাড়া বাসা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার 
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহমের তারিখ জানা গেল
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9