শততম টেস্টে মুশফিকের রেকর্ডের হ্যাটট্রিক

২০ নভেম্বর ২০২৫, ১০:৫৭ AM
মুশফিকুর রহিম

মুশফিকুর রহিম © সংগৃহীত

দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে নেমে ইতিহাস ছুঁয়ে নেন মুশফিকুর রহিম। বিশেষ এ ম্যাচেই গড়েন সেঞ্চুরির অনন্য কীর্তি। দ্বিতীয় দিনের দ্বিতীয় ওভারেই তিন অঙ্কে পৌঁছে যান। 

তার ব্যাটিংয়ে ভর করে প্রথম ইনিংসে তিনশ রানের মাইলফলক পেরিয়ে যায় বাংলাদেশও। তবে দ্বিতীয় দিনের নবম ওভারেই ইনিংস থামে মুশফিকের! ২১৩ বলে ১০৬ রানের দারুণ ইনিংস খেলে ফেরেন উইকেটকিপার এ ব্যাটার। তার ইনিংসে ছিল ৫টি চার।

তবে ইতিহাস গড়ার এ ম্যাচের আরও বেশকটি রেকর্ডেও নাম উঠেছে মুশির। ইতিহাসের ১১তম ক্রিকেটার হিসেবে, আর বাংলাদেশের হয়ে প্রথম, শততম টেস্টে শতরান পূর্ণ করার কীর্তি গড়েন মিস্টার ডিপেন্ডেবল। 

১৪৮ বছরের দীর্ঘ টেস্ট ইতিহাসে শততম ম্যাচে কেবলই কলিন ক্রাউড্রে, জাভেদ মিয়াদাঁদ, গর্ডন গ্রিনিজ, অ্যালেক স্টুয়ার্ট, রিকি পন্টিং, ইনজামাম-উল-হক, জো রুট, গ্রায়েম স্মিথ, হাশিম আমলা এবং ডেভিড ওয়ার্নার; এই কীর্তি ছুঁয়েছিলেন।

এদিকে মাইলফলক ছোঁয়ার ম্যাচে লিটনের সঙ্গে নিজের সপ্তম শতরানের জুটি গড়েন মুশফিক, যা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ। মাঝে লিটনও নিজের ক্যারিয়ারের ২০তম ফিফটি ছুঁয়ে ফেলেন।

অন্যদিকে মুশফিকের ক্যারিয়ারের ১৩তম টেস্ট সেঞ্চুরি এটি। দেশের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড এটি। তার আগে এতগুলো টেস্ট সেঞ্চুরি ছিল শুধু মুমিনুল হকের। ফলে দু'জন এখন শীর্ষে কাঁধে কাঁধ মিলিয়ে।

ঝালকাঠিতে গাঁজাসহ দুই যুবক আটক
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
চাকসু ও সিনেট নির্বাচনের রোডম্যাপ প্রকাশের দাবি চবি ছাত্রশি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১২
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
তানজিন তিশার শাড়িকাণ্ডে নতুন মোড়, নারাজি আবেদন করলেন বাদী
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাদা দলের কমিটি ঘোষণার পরদিনই কমিটির ৮ শিক্ষক পেলেন গুরুত্ব…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের খসড়া প্রেসে
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬