অবসর ভেঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই চমক দেখালেন ডি কক

০৭ নভেম্বর ২০২৫, ০৭:২৫ AM
কুইন্টন ডি কক

কুইন্টন ডি কক © সংগৃহীত ছবি

প্রত্যাবর্তনের দারুণ এক গল্প লিখলেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার কুইন্টন ডি কক। অবসর ভেঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই দেখালেন চমক। দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক বৃহস্পতিবার পাকিস্তানের ফয়সালাবাদের আল্লামা ইকবাল স্টেডিয়ামে ১১৯ বলে ১২৩ রানের অনবদ্য ইনিংস খেলেন।

ডি ককের দায়িত্বশীল ব্যাটিংয়ের কল্যাণে ৫৯ বল হাতে রেখেই ৮ উইকেটের বড় ব্যবধানে জয় পায় সফরকারী দক্ষিণ আফ্রিকা। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে ১-১ সমতায় ফেরে প্রোটিয়ারা।  

এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই বিপদে পড়ে যায় পাকিস্তান। ৪.৫ ওভারে দলীয় ৩২ রানে প্রথম সারির ৩ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে স্বাগতিকরা। এরপর দলের হাল ধরেন ওপেনার সাইম আইয়ুব ও আগা সালমান। চতুর্থ উইকেটে ১১৯ বলে ৯২ রানের জুটি গড়েন তারা। দলীয় ১১৪ রানে আউট হন সাইম। তিনি ৬৬ বলে ৫টি চার আর এক ছক্কার সাহায্যে ৫৩ রান করে ফেরেন।

এরপর দলের হাল ধরেন মোহাম্মদন নওয়াজ। ষষ্ঠ জুটিতে তারা ৬৬ বলে ৫৯ রান যোগ করেন। ১০৬ বল মোকাবেলা করে মাত্র ৫টি বাউন্ডারির সাহায্যে ৬৯ রান করেন আগা সালমান। ইনিংসের শেষ ওভারে নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৫৯ বলে তিন চার আর ৪টি ছক্কার সাহায্যে ৫৯ রান করেন নওয়াজ।

নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৯ রান করে পাকিস্তান। ২৭০ রানের টার্গেট তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করে দক্ষিণ আফ্রিকা। দলের জয়ে ১১৯ বলে ৮ চার আর ৭টি ছক্কার সাহায্যে ১২৩ রানের ঝলমলে ইনিংস খেলেন ডি কক। দলের জয়ে ৬৩ বলে ৯টি চার আর ৩টি ছক্কার সাহায্যে ৭৬ রান করেন টনি ডি জরি। 

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রাজি…
  • ০২ নভেম্বর ২০২৬
ঢাবিতে শিবিরের দেওয়া এসি বন্ধ করে দিয়ে প্রশাসন বলছে ‘অননুমো…
  • ০২ নভেম্বর ২০২৬
একই রাস্তা সকালে উদ্বোধন করলেন জামায়াতের এমপি, বিকেলে বিএনপ…
  • ০২ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপকের বিরুদ্ধে তৃতীয় স্ত্রীর মামলা
  • ০২ নভেম্বর ২০২৬
৩০০ পরীক্ষার্থীর ২৪৭ জনই ফেল, শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানি…
  • ০২ নভেম্বর ২০২৬
স্ট্রোকের ঝুঁকি কমাতে করতে পারেন যে ৩ ব্যায়াম
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950