ইতিহাসের দোরগোড়ায় স্মৃতি মান্ধানা, দরকার মাত্র ১৮ রান

১০ অক্টোবর ২০২৫, ১০:৫৭ PM
স্মৃতি মান্ধানা

স্মৃতি মান্ধানা © ফাইল ছবি

নারী ওয়ানডে বিশ্বকাপে ভারত–দক্ষিণ আফ্রিকা ম্যাচের অষ্টম ওভারে ইতিহাস গড়লেন ভারতের ওপেনার স্মৃতি মান্ধানা। দক্ষিণ আফ্রিকার বোলার খাকার করা ওভারের প্রথম বলটি লং অন দিয়ে ছক্কা হাঁকিয়ে তিনি এ বছর ওয়ানডেতে নিজের মোট রান নিয়ে যান ৯৭২–তে। এই ছক্কাতেই ভাঙে ২৭ বছর আগের এক রেকর্ড। ১৯৯৭ সালে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটার বেলিন্ডা ক্লার্কের এক পঞ্জিকাবর্ষে ৯৭০ রানের মাইলফলক। এখন তিনি এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রানের মালিক।

রেকর্ড ছোঁয়ার পর মান্ধানার ইনিংস ছিল সংক্ষিপ্ত। তিনি শেষ পর্যন্ত ৩২ বলে ২৩ রান করে আউট হন। ভারতের মেয়েরা যদিও ম্যাচটা ৩ উইকেটে হেরে যায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, তবু মান্ধানা এগিয়ে গেছেন এক ঐতিহাসিক অধ্যায়ের দিকে।

এ বছর এখন পর্যন্ত ওয়ানডেতে তাঁর মোট রান ৯৮২। ভারতের মেয়েদের সামনে এখনও অন্তত চারটি ম্যাচ বাকি, অর্থাৎ মান্ধানার সামনে ইতিহাস গড়ার হাতছানি। মাত্র ১৮ রান করলেই তিনি হবেন বিশ্বের প্রথম নারী ক্রিকেটার, যিনি এক পঞ্জিকাবর্ষে ওয়ানডেতে ১,০০০ রানের মাইলফলক স্পর্শ করবেন।

মান্ধানার ওপেনিং সঙ্গী প্রতিকা রাওয়ালও দারুণ ফর্মে আছেন, তাঁর রান ৭৭৩। দক্ষিণ আফ্রিকার ব্যাটার তাজমিন ব্রিটসের রান ৭৪৯। অর্থাৎ অন্তত তিনজন নারী ব্যাটার আছেন, যাঁরা এ বছর হাজার রানের গণ্ডি ছোঁয়ার সম্ভাবনা রাখেন। তবে এই দৌড়ে মান্ধানাই সবচেয়ে এগিয়ে, এবং রেকর্ডটি তাঁর হাতেই লেখা হবে—এ কথা এখন প্রায় নিশ্চিত।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন
  • ১৮ অক্টোবর ২০২৬
কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর
  • ১৮ অক্টোবর ২০২৬
ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার
  • ১৮ অক্টোবর ২০২৬
শিক্ষক নেবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আবেদন শেষ ১ নভেম্বর
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র হাতে অভিযানে আইনের ব্যত্যয় হলে…
  • ১৮ অক্টোবর ২০২৬
খণ্ডিত দৃশ্যকে ‘অস্ত্র হাতে প্রতিমন্ত্রীর অভিযান’ শীর্ষক চট…
  • ১৮ অক্টোবর ২০২৬