ওয়ানডে সিরিজ শুরুর আগ মুহূর্তে আফগান স্কোয়াডে পরিবর্তন

০৭ অক্টোবর ২০২৫, ০১:৫৭ PM
আফগানিস্তানের জাতীয় ক্রিকেট দল

আফগানিস্তানের জাতীয় ক্রিকেট দল © সংগৃহীত

আসন্ন বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেছেন আফগানিস্তানের ডানহাতি পেসার মোহাম্মদ সালিম। কুঁচকির চোটের কারণে আবুধাবিতে অনুষ্ঠিতব্য তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না তিনি। আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী বুধবার (৮ অক্টোবর)। ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত হবে।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, চোট কাটিয়ে ওঠার জন্য সালিম এখন পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে বোর্ডের হাই-পারফরম্যান্স সেন্টারে যাবেন। তার অনুপস্থিতিতে দলে সুযোগ পেয়েছেন ডানহাতি মিডিয়াম পেসার বিলাল সামি।

২৩ বছর বয়সী মোহাম্মদ সালিম এখন পর্যন্ত আফগানিস্তানের হয়ে দুটি ওয়ানডে খেলেছেন। ২০২৩ সালের জুলাইয়ে দুটি ম্যাচই বাংলাদেশের বিপক্ষে খেলেছিলেন। এরপর চলতি বছর ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক হয় তার, যা এখন পর্যন্ত তার একমাত্র টেস্ট ম্যাচ।

অন্যদিকে বিলাল সামির আফগানিস্তানের জার্সিতে আন্তর্জাতিক অভিজ্ঞতা কেবল এক ম্যাচের। ২০২৪ সালের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক তার। তবে লিস্ট ‘এ’ ক্রিকেটে এখন পর্যন্ত ২৫টি ম্যাচ খেলে ৪৪ উইকেট শিকার করেছেন সামি। বয়সভিত্তিক পর্যায়েও পরিচিত মুখ তিনি। ২০২২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আফগানদের পাঁচ ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন।

আরও পড়ুন: বিসিবির বোর্ড মিটিং আজ, আলোচনায় থাকছে যেসব বিষয়

আফগানিস্তানের ওয়ানডে স্কোয়াড: হাশমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইকরাম আলি খিল (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গেলিয়া খারোতে, মোহাম্মদ গাজানফার, আবদুল্লাহ আহমাদজাই, বশির আহমাদ এবং বিলাল সামি।

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণের পরিবর্তে অনুদানের আহ্ব…
  • ১২ নভেম্বর ২০২৬
নবীজির (সা.) হারিয়ে যাওয়া সুন্নাত
  • ১২ নভেম্বর ২০২৬
নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে
  • ১২ নভেম্বর ২০২৬
সাফের সেমিফাইনালের টিকিটের দাম নির্ধারণ
  • ১২ নভেম্বর ২০২৬
উপাচার্য যেন তার সন্তানের আবদারের মতো করে হলেও রাকসু নির্বা…
  • ১২ নভেম্বর ২০২৬
বেসরকারির পর সরকারি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির বয়সও ৬ বছর…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950