বিসিবি পরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়া হলো সেই আওয়ামী লীগ সদস্যকে

০৭ অক্টোবর ২০২৫, ০১:৪৪ AM , আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ০২:১৯ AM
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোগো

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোগো © সংগৃহীত

নানান নাটকীয়তার পর অবশেষে বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শেষ দিকে এসে নিরুত্তাপ হয়ে পড়া এই নির্বাচন শেষে আলোচনায় চলে এসেছে একটি পদ। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে নির্বাচিত হয়েছিলেন পরিচালক ইসফাক আহসান, যিনি ছিলেন যুবলীগ নেতা, ২০২৪ এর নির্বাচনে যিনি আওয়ামী লীগের মনোনয়নও চেয়েছিলেন। গণহত্যার দায়ে অভিযুক্ত একটি দলের মনোনয়ন চাওয়া একজন বিসিবির পরিচালক পদে আসার পর সমালোচনা শুরু হয়।

এরপর অবশেষে টনক নড়েছে জাতীয় ক্রীড়া পরিষদের। বিসিবি পরিচালকের পদ থেকে অবশেষে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনএসসি। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন এনএসসির নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম। তিনি বলেন, ‘বিসিবির নতুন বিতর্কিত পরিচালক ইসফাক আহসানকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত এনএসসির। নতুন পরিচালকের নাম ঘোষণা আসবে মঙ্গলবার।’

জাতীয় ক্রীড়া পরিষদ বা এনএসসি কোটায় নির্বাচিত হয়েছিলেন এম ইসফাক আহসান। সবশেষ বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেতে আবেদন করেছিলেন। তিনি চাঁদপুর-২ আসন থেকে নির্বাচনে দাঁড়াতে চেয়েছিলেন। সে আসন থেকে আওয়ামী লীগের পক্ষে তার প্রচার-প্রচারণার ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে রয়েছে।

আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন তিনি। দলটির আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্যও ছিলেন, তার আগে তিনি দীর্ঘদিন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্যও ছিলেন।  গণহত্যার দায়ে অভিযুক্ত দল আওয়ামী লীগের হয়ে নির্বাচন করতে চাওয়া ও দলটির সহযোগী একজন কীভাবে বিসিবির পরিচালক হলো, তাও আবার জাতীয় ক্রীড়া পরিষদের কোটা থেকে, তা নিয়ে সমালোচনার ঝড় বয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

তা দেখেই কি-না, এবার টনক নড়েছে এনএসসির। নির্বাচিত হওয়ার ৬ ঘণ্টা না পেরোতেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবার। তবে সেই কোটা থেকে কে আসবেন বিসিবি পরিচালক হয়ে, তা এখনো জানানো হয়নি। সে বিষয়ে ঘোষণা আসবে মঙ্গলবার।

বক্তব্যের মাঝেই চলে গেল বিদ্যুৎ, হেসে দিলেন রাশেদ খাঁন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
টেকসই উন্নয়নে ফিনটেক ও সবুজ অর্থায়নের গুরুত্ব তুলে ধরল বরেন…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ শিক্ষার্থী অপসারণ সহ পাঁচ দফা দাবি ইবি ছাত্রশিবিরের
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদির সঙ্গে আলোচনা হয়েছে: মাল…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রানার গ্রুপ নিয়োগ দেবে ১০ সিনিয়র অফিসার, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ও দ্বৈত ডিগ্রি চালুর উদ্যো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9