মাইলফলকের দ্বারপ্রান্তে রিশাদ ও সাইফুদ্দিন

৩০ আগস্ট ২০২৫, ১১:২০ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৩:৫৭ PM
রিশাদ হোসেন ও মোহাম্মদ সাইফুদ্দিন

রিশাদ হোসেন ও মোহাম্মদ সাইফুদ্দিন © সংগৃহীত

টি-টোয়েন্টি ক্রিকেটে এক নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে দুই বোলার স্পিনার রিশাদ হোসেন ও পেসার মোহাম্মদ সাইফুদ্দিন। লাল-সবুজের হয়ে উইকেটের হাফ-সেঞ্চুরি ছোঁয়ার অপেক্ষায় তারা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আজ শনিবার (৩০ আগস্ট)। এ সিরিজ দিয়েই ৫০ উইকেটের ঘরে প্রবেশ করতে পারেন রিশাদ ও সাইফুদ্দিন। রিশাদের দুটি ও সাইফুদ্দিনের ৪টি উইকেট প্রয়োজন।

টি-টোয়েন্টি ফরম্যাটে টাইগারদের হয়ে এখন পর্যন্ত পাঁচজন বোলার ৫০ বা তার বেশি উইকেট শিকার করেছেন। এই তালিকার শীর্ষে সাকিব আল হাসান, তিনি শিকার করেছেন ১৪৯ উইকেট। এরপর মোস্তাফিজুর রহমান (১৩৯), তাসকিন আহমেদ (৮৮), শরিফুল ইসলাম (৫৮) এবং শেখ মাহেদি হাসান (৫৬)।

প্রসঙ্গত, ২০২৩ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকের পর এখন পর্যন্ত ৪০ ম্যাচ খেলেছেন রিশাদ। অন্যদিকে, ২০১৭ সালে অভিষেকের পর সাইফুদ্দিন খেলেছেন ৪১ ম্যাচ। এই সিরিজে তারা দুজনই যদি নিজেদের সেরা ফর্মে থাকেন, তবে লাল-সবুজের হয়ে ৫০ উইকেট ক্লাবে আরও দুটি নাম যুক্ত হওয়াটা কেবলই সময়ের ব্যাপার।

অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচিত হয়েও নিয়োগপত্র নেই, অধরাই রয়ে যাচ্ছে সরকারি চাকরি!
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
অজ্ঞাত নাম্বার থেকে গালিগালাজ ও হুমকি, নিরাপত্তাহীনতায় পরিব…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬