মেহেদীর ঘূর্ণিতে চাপে শ্রীলঙ্কা

১৬ জুলাই ২০২৫, ০৮:১২ PM , আপডেট: ১৮ জুলাই ২০২৫, ০৭:৪৮ PM
শেখ মেহেদী

শেখ মেহেদী © সংগৃহীত

কলম্বোয় তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে দারুণ সূচনা পেয়েছে বাংলাদেশ। দলীয় পঞ্চাশ ছোঁয়ার আগেই শ্রীলঙ্কার ৪ উইকেট তুলে নিয়েছেন টাইগার বোলাররা। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ৫১ রান। নিশাঙ্কা ৩৫ এবং কামিন্দু ১ রানে ক্রিজে আছেন।

বুধবার (১৬ জুলাই) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই শুরুটা করেছিলেন পাথুম নিশাঙ্কা। তবে ইনিংসের ৪ দশমিক ৩ ওভারেই কুশল মেন্ডিস, কুশল পেরেরা ও দীনেশ চান্দিমালের উইকেট হারায় স্বাগতিকরা।

শরিফুলের করা ওভারের শেষ বলে ছক্কা হাঁকানোর চেষ্টা করেছিলেন কুশল মেন্ডিস। তবে শট ডিপ স্কয়ার লেগে তাওহীদ হৃদয়ের ক্যাচ বনে ৪ বলে ৬ করে ফেরেন তিনি। 

পরের ওভারেই আঘাত হানেন মেহেদী। তার ঘূর্ণিতে স্লিপে তামিমকে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাকে ফেরেন কুশল পেরেরা। ইনিংসের পঞ্চম ওভারে দিনেশ চান্দিমালকেও বিদায় করেন মেহেদী। তাকে মিড-অনে খেলতে গিয়ে সোজা আকাশে বল তুলে দেন। জাকের আলীর মুঠোবন্দি হয়ে ৫ বলে ৪ রান করে সাজঘরে ফেরেন চান্দিমাল।

এরপর দলকে চাপ মুক্ত করে খেলায় ফেরানোর চেষ্টা করেন পাথুম নিশাঙ্কা ও অধিনায়ক চারিথ আসালাঙ্কা। তবে পরের ওভারে মেহেদীর দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন চারিথ আসালাঙ্কা। ৮ বল মোকাবিলায় মাত্র ৩ রান করতে পেরেছিলেন লঙ্কান অধিনায়ক।

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬