সাকিব ইস্যুতে নির্বাচকদের কোর্টে বল ঠেলে দিলেন বুলবুল

১৪ জুলাই ২০২৫, ০৮:৪৩ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৫:২৬ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © সংগৃহীত

বেশ লম্বা সময় ধরেই জাতীয় দলের বাইরে সাকিব আল হাসান। গেল বছর ভারত সিরিজের মাঝে দুই ফরম্যাট থেকে অবসরের ঘোষণাও দেন। তবে ওয়ানডে ফরম্যাটে খেলার ইচ্ছে থাকলেও সুযোগ মিলছে না তার। অবশ্য ক্রিকেটীয় কর্মকান্ডের চেয়ে মাঠের বাইরের নানান কাণ্ডের কারণে এখন দলে ব্রাত্য সাবেক এই অধিনায়ক।

দেশের মাটিতে খেলেই টেস্ট ফরম্যাটকে বিদায় জানাতে চেয়েছিলেন সাকিব। তবে রাজনৈতিক পট-পরিবর্তনে দেশে আসা হয়ে উঠেনি তার। অবশ্য সাকিবকে জাতীয় দলে ফেরাতে ফের কাজ করছে বিসিবি, এমন গুঞ্জনও শোনা যাচ্ছে।

সোমবার (১৪ জুলাই) এক অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তার (সাকিব) সঙ্গে কথা বলার আশ্বাস দেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তবে সাকিবকে ফেরানোর প্রসঙ্গে নির্বাচকদের কোর্টে বল ঠেলে দিয়েছেন তিনি। 

বুলবুল বলেন, ‘সাকিব অ্যাভেইলএবল ক্রিকেটার। সাকিব এখনো বাংলাদেশের হয়ে সব সংস্করণ থেকে অবসর নেয়নি। তার সঙ্গে কথা বলব এবং তার সঙ্গে কথা বলার পরে আমরা সিদ্ধান্ত নিতে পারব।’

বিসিবি সভাপতি বলেন, ‘আমি আগেও বলেছি, আবারও বলছি—এটা পুরোপুরি নির্ভর করে নির্বাচকদের ওপর, যারা দল নির্বাচন করে।’

কৃষক দল নেতার বাড়ি থেকে কোটি টাকা মূল্যের শিবলিঙ্গ উদ্ধার
  • ১৭ নভেম্বর ২০২৬
বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের প…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬