সাকিবকে বড় অঙ্কের জরিমানা

১৫ মে ২০২৫, ০৬:২৯ PM , আপডেট: ১৭ মে ২০২৫, ০৬:৪৫ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © সংগৃহীত

শেয়ারবাজারে কারসাজির দায়ে সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে ২ কোটি ২৬ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি’র এনফোর্সমেন্ট অ্যাকশন রিপোর্ট অনুযায়ী, সোনালী পেপারের শেয়ারদর নিয়ে সংঘবদ্ধভাবে কারসাজির অভিযোগে সাকিবসহ ১৩ জনকে মোট ২৯ কোটি টাকা জরিমানা করা হয়।

এই ঘটনায় আবুল খায়ের (হিরু নামেও পরিচিত), কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাতব্বর, ডিআইটি কো-অপারেটিভ, কাজী ফারিদ হাসান, কাজী ফুয়াদ হাসান, কনিকা আফরোজ, সাজেদ মাতব্বর, মোহাম্মদ বশর, মোনার্ক হোল্ডিংস, মোনার্ক হোটেল অ্যান্ড রিসোর্টস, সফটঅ্যাভিয়ন এবং জাভেদ এ মতিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিএসইসি জানিয়েছে, ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২৮ অক্টোবর এবং ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দুটি ভিন্ন সময়ে এই কারসাজি হয়। সে সময়ে সোনালী পেপারের শেয়ারদর ১২৬ শতাংশ বেড়ে ৯৫৭ টাকা ৭০ পয়সাতে দাঁড়ায়। এতে প্রায় ৩৩ কোটি ৬৩ লাখ টাকা মুনাফা তোলে সিন্ডিকেটটি, এ ছাড়া আরও প্রায় ৫৫ কোটি টাকার সম্ভাব্য মুনাফা অমূল্যায়িত ছিল।

এ নিয়ে এক লিখিত বক্তব্যে আবুল খায়ের সাকিবের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এই অনিচ্ছাকৃত ভুলের জন্য। এটি ইচ্ছাকৃত নয়, অজ্ঞতা থেকেই হয়েছে। ভবিষ্যতে আমি আরও সচেতন থাকব।’

এদিকে কেবল সোনালী পেপার নয়, ৪টি কোম্পানির শেয়ার নিয়ে কারসাজির অভিযোগে মোট ২৪ ব্যক্তিকে ৫৪ কোটি টাকা জরিমানা করেছে বিএসইসি। এর মধ্যে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজির দায়ে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সায়েদুর রহমান ও তার সহযোগীরা ১ কোটি ৯৭ লাখ টাকা এবং নূরজাহান বেগম ও তার সহযোগীদের ৭৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজির জন্য আবুল খায়ের ও তার সহযোগীদের আরও ১৯ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬