এক শ’ রানে শ্রীলঙ্কার ৩ উইকেট নিল বাংলাদেশ

০৮ জুলাই ২০২৫, ০৫:০৫ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৬:১৯ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

দলীয় ১৩ রানে মাদুশকার বিদায়ের পর কুশল মেন্ডিসের সঙ্গে বড় জুটির দিকে এগিয়ে যাচ্ছিলেন নিশাঙ্কা। তবে ইনিংসের ১৫তম ওভারে তাকে ফিরিয়ে টাইগার শিবিরে স্বস্তি ফেরান তানভীর। এরপর স্বাগতিকদের পুঁজি এক শ’ ছোঁয়ার পর ক্রিজে থিতু হওয়া কামিন্দু মেন্ডিসকে প্যাভিলিয়নের পথ দেখান মেহেদী মিরাজ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ ওভার শেষে ৩ উইকেটে লঙ্কানদের সংগ্রহ ১২০ রান। ক্রিজে থাকা কুশল মেন্ডিস ৫৬ রান করেছেন। ৯ রানে তার সঙ্গী অধিনায়ক চারিথা আসালাঙ্কা। 

মঙ্গলবার (৮ জুলাই) পাল্লেকেলেতে নতুন বলে শুরুটা ভালোই করেছিলেন তাসকিন আহমেদ ও তানজিম সাকিব। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতেই চাপে পড়ে স্বাগতিকরা।

সেই চাপ আরও বাড়িয়ে ইনিংসের চতুর্থ ওভারেই প্রথম ব্রেক-থ্রু এনে দেন সাকিব। তার অতিরিক্ত বাউন্সড ডেলিভারি মাদুস্কার ব্যাটের কানা ছুঁয়ে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়ে। মাত্র ১ রানে প্যাভিলিয়নে ফেরেন এই ওপেনার।

তিনে নেমে উড়ন্ত শুরু করেন কুশল মেন্ডিস। আরেক প্রান্তে পাথুম নিশাঙ্কাও খোলস ছেড়ে বেরিয়ে আসেন। এতে প্রথম পাওয়ার প্লেতে ৫১ রান তুলে নেয় স্বাগতিকরা।

দ্বিতীয় উইকেটে ক্রমেই বড় হতে থাকা এই জুটি ভাঙেন তানভীর ইসলাম। ১৫তম ওভারে পাথুম নিশাঙ্কাকে সাজঘরে ফেরান বাঁহাতি এই স্পিনার। ইমনের হাতে ক্যাচ দেওয়ার আগে ৪৭ বলে ৩৫ রান করেন এই ওপেনার।

১৯তম ওভারে প্রথমবারের মত আক্রমণে আসেন মিরাজ। নিজের দ্বিতীয় ওভারেই কামিন্দু ও মেন্ডিসের ৩৮ বলে ৩১ রানের জুটি ভাঙেন টাইগার দলপতি। মিরাজের অফ স্ট্যাম্পের ওপর গুড লেংথের ডেলিভারিতে এলবিডব্লু হয়ে ২০ বলে ১৬ রান করে সাজঘরে ফেরেন কামিন্দু।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9