বিপিএলের প্লেয়ার ড্রাফট কবে, যা জানা গেল

০২ জুলাই ২০২৫, ০৬:৩৭ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৩:১৫ PM
বিপিএলের প্লেয়ার ড্রাফট

বিপিএলের প্লেয়ার ড্রাফট © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর চলতি বছরের শেষ দিকে গড়াতে পারে, এমনটা আগেই আভাস পাওয়া গিয়েছিল। গেল সোমবার (৩০ জুন) বিসিবির বোর্ড মিটিং শেষে পরিচালক ইফতেখার রহমান মিঠুও এমন কিছুই জানিয়েছিলেন।

বুধবার (২ জুলাই) মিরপুর শের-ই-বাংলায় গণমাধ্যমের মুখোমুখি হন বিপিএলের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান মাহবুব আনাম। সেখানে ড্রাফট নিয়ে তার ভাষ্য, 'প্রথমত আমরা একটা টাইমলাইন করেছি। ড্রাফটা আমি মনে করি, অক্টোবরের আগে হবে না। কারণ, আমরা যদি দেখি আমাদের যে সময়টুকু রয়েছে যেভাবে বলেছি স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানিকে। আগস্টের মধ্যে যদি শেষ করতে পারি, এরপর ফ্র্যাঞ্চাইজি দল যুক্ত করার প্রক্রিয়ায় যাব। সেপ্টেম্বরে যদি এটা আমরা শেষ করতে পারি, তাহলে অক্টোবরে আমরা হয়তো ড্রাফটে যেতে পারি।'

এদিকে ডিসেম্বর-জানুয়ারিতে শুরু হবে এবারের বিপিএল। পাঁচ বছরের জন্য দলের মালিকানা দেওয়া হবে। নতুন করে বিপিএলের গভর্নিং কাউন্সিলে বাইরের সদস্যরাও থাকবেন।

এর আগে, বিদেশি ফ্র্যাঞ্চাইজি যুক্ত করার প্রসঙ্গে পরিচালক ইফতেখার মিঠু বলেছিলেন, ‘(বিপিএল ফ্র্যাঞ্চাইজি) সবার জন্য উন্মুক্ত। ক্রাইটেরিয়া আমরা ঠিক করে নেই, আমাদের যে অভিজ্ঞতা আছে এবং যারা (এজেন্সি) এসব আগে সফলভাবে করেছে, তাদের পরামর্শ সহকারে একটা ক্রাইটেরিয়া ঠিক করা হবে। এরপর বোর্ড সিদ্ধান্ত নেবে। ওই ক্রাইটেরিয়া পূরণ করলে, আমাদের সরকারের নীতিমালা সব কিছু ঠিক থাকলে তারা (বিদেশি ফ্র্যাঞ্চাইজি) দল নিতে পারবে।’

‘তারা তাদের ভাসুরের নাম মুখে নিতে চায় না’: শাহ পরান
  • ০৫ অক্টোবর ২০২৬
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৬২ পদে চাকরি, আবেদন ২৫ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবারের মতো বহিষ্কার সহ-সভাপতি আহসান, হাসিবের হ্যাট্রিক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিসিএসের প্রজ্ঞাপন জারি
  • ০৫ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ী ম্যাচে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
  • ০৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি সফটওয়্যার নিয়ে যা জানা গেল
  • ০৫ অক্টোবর ২০২৬