শুরুতেই তানজিমের আঘাত, ফিরলেন নিশাঙ্কা

০২ জুলাই ২০২৫, ০৩:২৮ PM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ১২:৩২ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

ইনিংসের প্রথম দুই ওভারেই শ্রীলঙ্কাকে চাপে ফেলেছিলেন তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব। তাসকিনের মেইডেন ওভারের পর সাকিবের ওভারে কেবল এক রান নিতে পেরেছিল স্বাগতিকরা। এবার চাপে ফেলেই স্বাগতিক শিবিরে আঘাত হানলেন তানজিম।

ইনিংসের চতুর্থ ওভারে বল হাতে নিয়ে দারুণ শুরু পেয়েছেন তানজিম হাসান সাকিব। ওভারের প্রথম বলেই উইকেট তুলে নেন তিনি। অফ স্টাম্পের অনেক বাইরে থাকা বলটি পেস ও অতিরিক্ত বাউন্সে বিভ্রান্ত হন ওপেনার পাথুম নিশাঙ্কা। কাট করতে গিয়ে ব্যাটে ঠিকঠাক বল লাগাতে পারেননি, উইকেটকিপার লিটন দাসের হাতে ধরা পড়েন তিনি। ৮ বল খেলে ০ রানে ফেরেন তিনি।

নিশাঙ্কার বিদায়ের পর তিনে নেমেছেন কুশল মেন্ডিস। তানজিমের ওভারের পঞ্চম বলেই শর্ট বলকে পুল করে চারের দেখা পেয়েছেন। ফুল ব্লাডেড পুল না হলেও, শটটি ছিল অনেকটা শর্ট-আর্ম জ্যাবের মতো।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ৯ রান। ক্রিজে রয়েছেন মাদুস্কা (৫) ও মেন্ডিস (৪)।

‘তারা তাদের ভাসুরের নাম মুখে নিতে চায় না’: শাহ পরান
  • ০৫ অক্টোবর ২০২৬
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৬২ পদে চাকরি, আবেদন ২৫ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবারের মতো বহিষ্কার সহ-সভাপতি আহসান, হাসিবের হ্যাট্রিক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিসিএসের প্রজ্ঞাপন জারি
  • ০৫ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ী ম্যাচে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
  • ০৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি সফটওয়্যার নিয়ে যা জানা গেল
  • ০৫ অক্টোবর ২০২৬