কলম্বো টেস্টে ৩ স্পিনার না ৩ পেসার, দেখে নিন সম্ভাব্য একাদশ

২৪ জুন ২০২৫, ০৯:৩১ PM , আপডেট: ২৫ জুন ২০২৫, ১০:১২ PM
বাংলাদেশের একাদশে থাকতে পারেন ৩ স্পিনার

বাংলাদেশের একাদশে থাকতে পারেন ৩ স্পিনার © ফাইল ফটো

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে দারুণ লড়েও ড্র করেছিল বাংলাদেশ দল। এবার কলম্বোতে তারা সিরিজ নির্ধারণী দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হতে যাচ্ছে। মাঠে নামার আগে সবচেয়ে বেশি আলোচনায় কেমন হবে টাইগারদের একাদশ। কারণ প্রায় নিশ্চিতভাবেই সফরকারীদের একাদশে পরিবর্তন আসতে চলেছে। সব ঠিক থাকলে অসুস্থতা কাটিয়ে দলে ফিরতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। 

সেক্ষেত্রে গল টেস্টের একাদশ থেকে কে বাদ পড়বেন এই জল্পনা চলছে। ম্যাচের আগেরদিন আজ (মঙ্গলবার) প্রধান কোচ ফিল সিমন্স অবশ্য একাদশ নিয়ে স্পষ্ট কিছু বলেননি। প্রথম টেস্টে ভালো করতে পারেননি ওপেনার এনামুল হক বিজয়। তবে ধারণা করা হচ্ছে কালকের ম্যাচেও সুযোগ পেতে যাচ্ছেন তিনি। একইসঙ্গে জাকের আলি অনিকের জায়গায় ফিরতে পারেন মিরাজ। এ ছাড়া নাহিদ রানার জায়গায় দেখা যেতে পারে এবাদত হোসেনকে।

মিরাজের দলে ফেরার প্রশ্নে সিমন্স বলেন, ‘মিরাজ যে কাল খেলবে এটা আপনি নিশ্চিত দেখছি (হাসি)। সে এখন বিশ্বের দ্বিতীয় সেরা অলরাউন্ডার। ওর অন্তর্ভুক্তি ব্যাটে-বলে দলের শক্তি বাড়াবে। মিরাজের যা কাজ তা তো সে করবেই। তবে বাকিদেরও দায়িত্ব নিতে হবে।’

পরে একাদশ গঠন নিয়ে আরেক প্রশ্নের জবাবে প্রধান কোচ সিমন্স জানিয়েছেন, ‘এটা (দলের কম্বিনেশন) খেলার আগে ঠিক করব। কাল উইকেট দেখার ওপর নির্ভর করবে ৩ স্পিনার নাকি ৩ সিমার (খেলবে)।’ বাংলাদেশ সময় আগামীকাল সকাল সাড়ে ১০টায় কলম্বোয় শেষ টেস্টে মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্ত ও ধনাঞ্জয়া ডি সিলভার দল।  

কলম্বো টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ : এনামুল হক বিজয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, হাসান মাহমুদ।

ফেসবুকে আবেগঘন পোস্টে নেতাকর্মীদের ‘বিদায়’ জানালেন মির্জা ফ…
  • ২০ আগস্ট ২০২৬
ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে ঢাবিতে ছাত্র ইউনিয়নের …
  • ২০ আগস্ট ২০২৬
ইসলাম গ্রহণ নিয়ে যা বললেন রবার্তো কার্লোস
  • ২০ আগস্ট ২০২৬
কমতে যাচ্ছে মোবাইল কলরেট?
  • ২০ আগস্ট ২০২৬
জকসুর উদ্যোগে ৫০ লাখ টাকা ব্যয়ে আধুনিকায়ন হচ্ছে জবি মেডিকেল…
  • ১৯ আগস্ট ২০২৬
এআই ক্যামেরায় ২ দিনে পাচঁ শতাধিক মামলা
  • ১৯ আগস্ট ২০২৬