কলম্বো টেস্টে ফিরছেন মিরাজ, বাংলাদেশের সামনে ঐতিহাসিক সিরিজ জয়

২৪ জুন ২০২৫, ০৫:০১ PM , আপডেট: ২৫ জুন ২০২৫, ০১:১৫ AM
মেহেদী হাসান মিরাজ

মেহেদী হাসান মিরাজ © সংগৃহীত

অসুস্থতার কারণে মেহেদী হাসান মিরাজ গলে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারেননি। বাংলাদেশ-শ্রীলঙ্কা গল টেস্ট ড্র হয়েছে। আগামীকাল বুধবার কলম্বোতে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা হয়ে পড়েছে সিরিজ নির্ধারণী। জয়ের লক্ষ্যে বাংলাদেশ এবার খেলতে নামবে মিরাজকে নিয়ে।

শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত বাংলাদেশ ২৭ টেস্ট খেলে জিতেছে কেবল একটিতে। ক্রিকেটের রাজকীয় সংস্করণে কলম্বোর পিসারা ওভালে ২০১৭ সালেই শুধু লঙ্কানদের হারাতে পেরেছে বাংলাদেশ। এবার জিতলে ৮ বছর পর টেস্ট জয় তো বটেই। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জিতবে বাংলাদেশ। ঐতিহাসিক এই অর্জনের সামনে যখন দাঁড়িয়ে বাংলাদেশ, তখন আজ কলম্বোতে দলটির প্রতিনিধি হিসেবে এসেছেন প্রধান কোচ ফিল সিমন্স। মিরাজকে নিয়ে সিমন্স সংবাদ সম্মেলনে বলেন, ‘মিরাজ যে কাল খেলবে, সেটা দেখে আপনি নিশ্চিত। সে বিশ্বের দ্বিতীয় সেরা অলরাউন্ডার। তার অন্তর্ভুক্তি ব্যাটে-বলে দলের শক্তি বাড়াবে।’

৪০০ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রবীন্দ্র জাদেজা। দুইয়ে থাকা মিরাজের রেটিং পয়েন্ট ৩২৩। ক্রিকেটের রাজকীয় সংস্করণে তিনি কতটা ছন্দে আছেন, সেটার পক্ষে কথা বলবে পরিসংখ্যান। ২০১৯ সাল থেকে শুরু হওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ৮৭ উইকেট তাঁর। মিরাজের চেয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ উইকেট শুধু তাইজুলের (৯৯)। এছাড়া বিপদের মুহূর্তে দলের হাল ধরতে মিরাজের জুড়ি মেলা ভার। সিমন্সের মতে দলের সবাইকে দায়িত্ব নিয়ে খেলতে হবে। বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘মিরাজের যে কাজ সেটা তো সে করবেই। বাকিদেরও দায়িত্ব নিতে হবে।’

শ্রীলঙ্কার এসএসসিতে এখন পর্যন্ত যে ৪৫ টেস্ট হয়েছে, তাতে স্পিনারদের দাপটই বেশি। প্রথম ১০ বোলারের মধ্যে সাতজনই স্পিনার। বর্তমানে খেলা বোলারদের মধ্যে একমাত্র কেশব মহারাজই আছেন সেরা দশে। এই মাঠে এক টেস্ট খেলে ১২ উইকেট নিয়েছেন তিনি। এসএসসি টেস্টের একাদশে তিন স্পিনার (নাঈম হাসান, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ) খেলবেন কিনা নাকি পেসার বাড়ানো হবে সেটা ব্যাপারে স্পষ্ট কোনো ধারণা দিতে পারেননি সিমন্স। বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘উইকেট যেমনই হোক, প্রথমে মানিয়ে নিতে হয়। গল টেস্টে নাঈম ভালো করেছে। তাকে একাদশ থেকে বাদ দেওয়া কঠিন। তবে দলের জন্য যেটা ভালো হবে, সেই সিদ্ধান্ত নেব।’

গলে বাংলাদেশ-শ্রীলঙ্কা যে টেস্ট ড্র হয়েছে, সেই টেস্টে জোড়া সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন শান্ত। এসএসসিতে ম্যাচের আগে বাংলাদেশ টেস্ট অধিনায়ক অনুশীলনে আবার চোট পেয়েছেন। যদিও আজ সিমন্স সংবাদ সম্মেলনে জানিয়েছেন, শান্ত সুস্থ আছেন। আর গল টেস্টে মুশফিক দুই ইনিংসেই দুর্দান্ত খেলেছিলেন (১৬৩ ও ৪৯)। মুশফিক-শান্ত সফল হলেও জাকের আলী অনিক (৮ ও ২), এনামুল হক বিজয় (০ ও ৪) নিজেকে সেই ম্যাচে মেলে ধরতে পারেননি। মিরাজ ফিরলে এক ব্যাটার বাদ দিয়ে খেললে বিজয়-জাকেরের যেকোনো একজনের কলম্বো টেস্টে বাদ পড়া নিশ্চিত। সেক্ষেত্রে দ্বিতীয় টেস্টে নাঈম,তাইজুল, মিরাজ—এই তিন স্পিনারের সঙ্গে দুই পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানা খেলবেন।

সূচি অনুযায়ী কলম্বো সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) আগামীকাল শুরু হওয়া বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট শেষ হবে ২৯ জুন। টেস্ট সিরিজের পর ২, ৫ ও ৮ জুলাই হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের তিনটি ওয়ানডে। যার মধ্যে প্রথম দুই ওয়ানডে হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। শেষ ওয়ানডের ভেন্যু পাল্লেকেলে। তিনটি ওয়ানডেই বাংলাদেশ সময় বেলা তিনটায় শুরু হবে। তিনটি টি-টোয়েন্টি দিয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বিপক্ষীয় সিরিজ শেষ হবে

 

অমরত্বের রহস্য খোঁজতে মরিয়া পুতিন, বানর নিয়ে চলছে গবেষণা
  • ১৩ নভেম্বর ২০২৬
নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার
  • ১৩ নভেম্বর ২০২৬
হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ
  • ১৩ নভেম্বর ২০২৬
জুমার দিন সকালের আমলসহ ৯টি ফজিলতপূর্ণ আমল
  • ১৩ নভেম্বর ২০২৬
বিএনপি নেতাকে গুলি করে হত্যা
  • ১৩ নভেম্বর ২০২৬
খড়ের পালায় আগুন লেগে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950