পিএসএল শিরোপার মঞ্চে সাকিব-রিশাদ-মিরাজ

২৫ মে ২০২৫, ০১:০৪ PM , আপডেট: ২৬ মে ২০২৫, ০৬:৫৪ PM
লাহোর দল

লাহোর দল © সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শিরোপার মঞ্চে রাতে মুখোমুখি হবে লাহোর কালান্দার্স ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। এমন বিগ ম্যাচের আগে বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও রিশাদ হোসেনের প্রশংসায় পঞ্চমুখ লাহোর ফ্র্যাঞ্চাইজির টিম ডিরেক্টর সামিন রানা।

গেল ৪ মৌসুমে তৃতীয়বারের মত ফাইনালে ওঠায় অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিকেও কৃতজ্ঞতা জানান তিনি। রোববার (২৫ মে) লাহোরে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি।

এদিকে বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে একই দলে তিন বাংলাদেশি, এমনটা আগে কখনোই হয়। পিএসএলে এবারই প্রথম এমনটা দেখা গিয়েছে। সহজ করে বললে, লাহোর কালান্দার্স যেন এক টুকরো বাংলাদেশ। আর লাল-সবুজের দুই প্রতিনিধির কাঁধে চড়েই তৃতীয় ফাইনালে ওঠেছে দুইবারের চ্যাম্পিয়নরা।

ব্যাটে-বলে সাকিব এখনও নিজের সেরাটা না দিতে পারলেও প্রতিনিয়ত নিজেকে চিনিয়ে যাচ্ছেন রিশাদ। এখন পর্যন্ত ৬ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন রিশাদ। আর এই লেগির পারফরম্যান্সে মুগ্ধ হয়েই তাকে সোনায় মোড়ানো আইফোন উপহার দেন লাহোরের টিম ডিরেক্টর। 

এদিকে চলতি বছরে নিজের দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ ফাইনাল খেলার অপেক্ষায় রিশাদ। চলতি বছরের শুরুতে ফরচুন বরিশালের হয়ে বিপিএল শিরোপা জিতেছেন তিনি। এবার তার সামনে লাহোরের হয়েও ট্রফি জয়ের সুযোগ। এর আগে, হোবার্টের হয়ে বিগ ব্যাশে ডাক পেয়েছিলেন । কাকতালীয়ভাবে তারাই আবার শিরোপা উল্লাস করেছে।

আসরে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন সাকিব। ব্যাট-বলে এখনও নিজের সেরাটা না দিতে পারলেও, তিনিই যেন দলটির লাকি চার্ম। তার খেলা তিনটি ম্যাচেই জয় পেয়েছে লাহোর। তাই লাহোরের হয়ে পিএসএল খেলায় তার প্রতি কৃতজ্ঞ ফ্র্যাঞ্চাইজিটির মালিক।

অন্যদিকে শ্বাসরুদ্ধকর ফাইনালের আগে লাহোর-ও বেশ ফুরফুরে মেজাজে। ট্রফি হাতে হাস্যোজ্জ্বল ফটোশুটে অংশ নেন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। লিগ পর্বে দুবারের দেখায় দুটি দলই সমানে সমান। তবে এবার শুধু জয় কিংবা এগিয়ে যাওয়ার সুযোগ নয়, শিরোপা উল্লাসে মেতে ওঠার সুবর্ণ সুযোগ-ও থাকছে।

ট্যাগ: পিএসএল
কোরবানির পশুতে স্বয়ংসম্পূর্ণ ফেনী, উদ্বৃত্ত যাবে জেলার বাইরে
  • ১৯ মে ২০২৬
সরকারি পেনশনভোগীদের সুবিধাও বাড়ছে
  • ১৯ মে ২০২৬
শিক্ষক-কর্মকর্তা নিয়োগ দেবে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, আবেদন ২…
  • ১৯ মে ২০২৬
জাবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ২১ হলে লাগানো হবে দুই হ…
  • ১৯ মে ২০২৬
১ জুলাই থেকেই নতুন পে স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী
  • ১৯ মে ২০২৬
এমসি কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081