লাহোরের একাদশে শুধুই সাকিব, নেই মিরাজ-রিশাদ

২২ মে ২০২৫, ০৮:৩৭ PM , আপডেট: ২৫ মে ২০২৫, ০৮:৩০ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে তিন বাংলাদেশি ক্রিকেটার খেলছেন। তবে অপেক্ষা বাড়লো তিনজনকে একসঙ্গে একাদশে দেখার। স্কোয়াডে থাকলেও একাদশে নেই রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ।

বৃহস্পতিবার (২২ মে) করাচি কিংসের বিপক্ষে একমাত্র বাংলাদেশি হিসেবে সাকিব আল হাসান লাহোরের একাদশে জায়গা পেয়েছেন। আসরে টিকে থাকার লড়াইয়ে টস হেরে শুরুতে ফিল্ডিং করবে লাহোর। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ম্যাচটি শুরু হবে।

এই ম্যাচে জিতলে শুক্রবার (২৩ মে) কোয়ালিফায়ার-২'তে খেলবে লাহোর কালান্দার্স। সেই ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডকে হারালেই ২৫ মে কোয়েট্টা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে খেলবে দলটি।

লাহোর কালান্দার্স একাদশ: ফখর জামান, মোহাম্মদ নাঈম, আব্দুল্লাহ শফিক, কুশল পেরেরা, ভানুকা রাজাপক্ষে, সাকিব আল হাসান, আসিফ আলী, শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), সালমান মির্জা, জামান খান ও হারিস রউফ।

করাচি কিংস একাদশ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), টিম সেইফার্ট, জেমস ভিন্স, সাদ বেগ, খুশদিল শাহ, ইরফান খান নিয়াজি, মোহাম্মদ নবি, ফাওয়াদ আলী, আব্বাস আফ্রিদি, হাসান আলী, মীর হামজা।

বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের প…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬