পিএসএলে দল পেলেন সাকিব

১৪ মে ২০২৫, ০৮:৫২ PM , আপডেট: ১৬ মে ২০২৫, ০৪:৩৯ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামে অবিক্রিত ছিলেন সাকিব আল হাসান। তবে টুর্নামেন্টের মাঝপথে তাকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স।

লাহোর কিংবা সাকিব এ নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও একটি বিশ্বস্ত সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

পিএসএলে মোট ১৪টি ম্যাচ খেলেছেন সাকিব। ১৬ দশমিক ৩৬ গড় এবং ১০৭ দশমিক ১৪ স্ট্রাইক রেটে ১৮১ রান করেছেন তিনি। এছাড়া ৭ দশমিক ৩৯ ইকোনোমিতে বল হাতে ৮টি উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার।

২০১৬ মৌসুমে করাচি কিংসের হয়ে পিএসএলে অভিষেক ম্যাচে ৩৫ বলে ৫১ রানের পাশাপাশি এক উইকেট শিকার করেছিলেন সাকিব। পরে পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্সের হয়েও খেলেছেন এই অলরাউন্ডার। তবে ইনজুরি ও অন্যান্য কারণে সব মৌসুমে নিয়মিত অংশ নিতে পারেননি তিনি।

ভারত-পাকিস্তানের মধ্যকার বিরাজমান পরিস্থিতিতে স্থগিত হয়েছিল পিএসএল। তবে আগামী ১৭ মে থেকে ফের মাঠে গড়াচ্ছে জনপ্রিয় এই টুর্নামেন্টটি। বিদেশি ক্রিকেটারদের অনেকেই আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত হয়ে পড়ছেন। ঝুঁকির কথা ভেবে পাকিস্তানেও যাচ্ছেন না কেউ কেউ। যে কারণে বিদেশি ক্রিকেটারদের খরা পড়েছে পিএসএলে। গুঞ্জন উঠেছে, পর্যাপ্ত বিদেশি ক্রিকেটারের যোগান দিতে সাপ্লিমেন্টারি ড্রাফট করতে পারে পিএসএল ম্যানেজমেন্ট।

সবকিছু ঠিক থাকলে পিএসএল দিয়ে দীর্ঘ ৬ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফের সাকিবকে দেখার সুযোগ পাচ্ছেন তার ভক্তরা। তবে পিএসএল খেলতে বিসিবির কাছে অনাপত্তিপত্র বা এনওসির আবেদনও করতে হবে তাকে। এনওসি মিললে এই টুর্নামেন্টে খেলতে কোনো বাধাই থাকবে না তার।

 

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬