পিএসএলে সাকিবের খেলা নিয়ে যা জানা গেল

১৫ মে ২০২৫, ০৫:০৫ PM , আপডেট: ১৭ মে ২০২৫, ০৬:০৫ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মাঝপথে দল পেয়েছেন দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা সাকিব আল হাসান। বুধবার হঠাৎ করেই সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডারের লাহোর কালান্দার্সের হয়ে খেলার প্রস্তাব পাওয়ায় বিষয়টি সামনে আসে। যদিও বিষয়টি নিয়ে সাকিব কিংবা লাহোর এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি। 

এবার বৃহস্পতিবার (১৫ মে) জানা গেল, পিএসএল খেলতে বিসিবির কাছে অনুমতি চেয়েছেন তিনি। এনওসি মিললে দীর্ঘদিন পর ফের ২২ গজে দেখা যাবে টাইগার অলরাউন্ডারকে।

এ প্রসঙ্গে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু জানিয়েছেন, ‘না দেওয়ার কী আছে? স্বাভাবিক বিষয়টা হচ্ছে- সাকিব আল হাসান তো জাতীয় দলে নেই। সে চাইছে এবং সরকারও (জাতীয় দলকে) পাকিস্তানে যাওয়ার অনুমতি দিছে। আমি তো ক্রিকেট অপারেশন্স না। এটা ফাহিম (ভাই) বলতে পারবে। তবে আমার মনে হয়, সাকিবের ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা নয়।’

এদিকে লাহোরে আসরের শুরু থেকেই ছিলেন রিশাদ হোসেন। তবে আগামী ১৭ মে থেকে ফের শুরু হওয়া পিএসএলে এই স্পিনার থাকবেন কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে। কেননা, একই সময়ে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।

পিএসএলে মোট ১৪টি ম্যাচ খেলেছেন সাকিব। ১৬ দশমিক ৩৬ গড় এবং ১০৭ দশমিক ১৪ স্ট্রাইক রেটে ১৮১ রান করেছেন তিনি। এছাড়া ৭ দশমিক ৩৯ ইকোনোমিতে বল হাতে ৮টি উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার।

২০১৬ মৌসুমে করাচি কিংসের হয়ে পিএসএলে অভিষেক ম্যাচে ৩৫ বলে ৫১ রানের পাশাপাশি এক উইকেট শিকার করেছিলেন সাকিব। পরে পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্সের হয়েও খেলেছেন এই অলরাউন্ডার। তবে ইনজুরি ও অন্যান্য কারণে সব মৌসুমে নিয়মিত অংশ নিতে পারেননি তিনি।

এর আগে, ভারত-পাকিস্তানের মধ্যকার বিরাজমান পরিস্থিতিতে স্থগিত হয়েছিল পিএসএল। তবে আগামী ১৭ মে থেকে ফের মাঠে গড়াচ্ছে জনপ্রিয় এই টুর্নামেন্টটি। বিদেশি ক্রিকেটারদের অনেকেই আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত হয়ে পড়ছেন। ঝুঁকির কথা ভেবে পাকিস্তানেও যাচ্ছেন না কেউ কেউ। যে কারণে বিদেশি ক্রিকেটারদের খরা পড়েছে পিএসএলে। গুঞ্জন উঠেছে, পর্যাপ্ত বিদেশি ক্রিকেটারের যোগান দিতে সাপ্লিমেন্টারি ড্রাফট করতে পারে পিএসএল ম্যানেজমেন্ট।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬