নির্বাচকদের ‘বিবেচনায়’ থেকেও যে কারণে দলে নেই সোহান

২৩ জুন ২০২৫, ০৫:২৮ PM , আপডেট: ২৫ জুন ২০২৫, ০৬:১৬ PM
নুরুল হাসান সোহান

নুরুল হাসান সোহান © সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজে নুরুল হাসান সোহান ডাক পাচ্ছেন, এমনটাই ধারণা করেছিলেন অনেকে। তবে আজ (২৩ জুন) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষিত ১৬ সদস্যের দলে উইকেটকিপার এই ব্যাটারের জায়গা হয়নি। এ সময় সংবাদ সম্মেলনে বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। 

তার ভাষ্যমতে, ‘সোহানের ব্যাপারটা হচ্ছে, তিনি আমাদের বিবেচনায় আছেন। কিন্তু একই দলে আমরা একাধিক উইকেটকিপার নিতে পারি না। কারণ, শেষ সিরিজে লিটন দাস ছিলেন না। আপনারা জানেন, সে সময় তিনি একটু খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন। একটা সময় তিনি ছিলেন, আমাদের সেরা ফিনিশারদের একজন। সেই কারণে এবং তিনি এখন টি-টোয়েন্টি দলের অধিনায়কও হয়েছেন।’

লিপু যোগ করেন, ‘নুরুল হাসান সোহান অবশ্যই আমাদের বিবেচনায় আছেন। তিনি একজন কার্যকরী খেলোয়াড়, বিশেষ করে ছয়-সাত নম্বর ব্যাটিং পজিশনে। তাই তাকেও আমরা ভবিষ্যতে দলে দেখতে পাবো বলে আশা করছি এবং কোনো একজন খেলোয়াড়কে ভালোভাবে দেখার জন্য সামনে এশিয়া কাপের আগে শ্রীলঙ্কা সিরিজ, এরপর পাকিস্তানের সঙ্গে দেশের মাঠে ম্যাচ, তারপর ভারতের সঙ্গে সিরিজ; এই পুরো সময়কে আমরা কাজে লাগাতে চাই। যাতে করে আমরা যাদের যাচাই করা দরকার, তাদের ভালোভাবে দেখে নিতে পারি।' 

এদিকে আগামী ১০ জুলাই থেকে মাঠে গড়াচ্ছে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর। এই টুর্নামেন্টের দ্বিতীয় আসরেও খেলবে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। এছাড়া দলটির অধিনায়ক হিসেবে আছেন সোহান। অনেকের ধারণা, জিএসএলের কারণেই জাতীয় দলের বিবেচনায় আসেননি সোহান। তবে ভিন্ন সুরে কথা বললেন লিপু। এই টুর্নামেন্টকে সোহানের জন্য বড় সুযোগ দেখছেন জাতীয় দলের প্রধান নির্বাচক।

লিপুর মতে, ‘সাথে এটাও যোগ করতে চাই যে সোহানের সামনে একটি সুযোগ আছে। যদিও সেটা আন্তর্জাতিক ম্যাচ নয়, তবে বড় একটি আন্তর্জাতিক টুর্নামেন্টে তিনি অংশ নিতে পারেন। ফলে, যারা এই শ্রীলঙ্কা সফরে যেতে পারছেন না, তাদের অনেকে ওই টুর্নামেন্টে খেলবেন। এটা যদিও একই মানের না, তবু কাছাকাছি পর্যায়ের হোয়াইট-বল ক্রিকেটে অংশগ্রহণের সুযোগ তৈরি হচ্ছে। এতে করে আমরা সবাইকে আরও ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারবো এবং যারা এই সিরিজে নেই, তাদের জন্যও একটা বড় সুযোগ তৈরি হয়েছে।’

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কয়েক ঘণ্টা আগেও ছিলেন অনলাইনে, এখন না ফেরার দেশে তরুণ নির্ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত নুসরাত হত্যা মামলায় খালাসের পর মুক্তি পেলেন রুহুল-কা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
পিআইবির মহাপরিচালক পদে ফের নিয়োগ পেলেন ফারুক ওয়াসিফ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9