জাতীয় দলে ফিরছেন নুরুল হাসান সোহান?

০৫ জুন ২০২৫, ১০:২৩ PM , আপডেট: ০৬ জুন ২০২৫, ০৩:৫৭ PM
নুরুল হাসান সোহান

নুরুল হাসান সোহান © ফাইল ফটো

অনেকদিন ধরে জাতীয় দলের বাইরে কিপার ও ব্যাটার নুরুল হাসান সোহান। বছরখানেক ধরে দেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্স করে চলেছেন তিনি। বিপিএলের পর ডিপিএলেও সেই ধারা বজায় রেখেছিলেন। সবশেষ বাংলাদেশ ‘এ’ দলের হয়েও নিজেকে প্রমাণ করেছেন সোহান। সঙ্গে দায়িত্ব পালন করেছেন দলের অধিনায়কত্বেরও। সবকিছু ঠিকঠাক থাকলে শ্রীলঙ্কা সফরে ডাক পেতে পারেন সোহান।

সবশেষ নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে তিনটি একদিনের ম্যাচ এবং দুটি চার দিনের ম্যাচ খেলেছে বাংলাদেশ ‘এ’ দল। যেখানে ব্যাট হাতে নিজেকে ফিরে পাওয়ার প্রমাণ দেখিয়েছেন টাইগার এই উইকেটকিপার ব্যাটার। সাদা বলের ক্রিকেটে সেঞ্চুরির পাশাপাশি লাল বলের ক্রিকেটেও করেছিলেন সেঞ্চুরি। কিউইদের বিপক্ষে ওয়ানডেতে ৩ ইনিংসে ১৪৪ রান করেন সোহান। এছাড়া দুইটি চার দিনের ম্যাচে ৩ ইনিংসে করেন ১৮২ রান।

ধারণা করা হচ্ছিল, আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে লাল বলের সিরিজে থাকবেন সোহান। তবে গতকাল ঘোষিত লাল বলের সিরিজে দলে ডাক পাননি উইকেটকিপার এই ব্যাটার। এবার প্রশ্ন জেগেছে, তাহলে কি শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজে দেখা যাবে তাকে?

খোঁজ নিয়ে জানা গেছে, লাল বলের সিরিজে দলে না থাকলেও সাদা বলের সিরিজে এগিয়ে আছেন সোহান।

বিসিবির এক কর্মকর্তা বলছিলেন, সোহান লাল বলে নেই, তবে সাদা বলে এগিয়ে আছে। টেস্ট সিরিজ চলাকালীন সময়েই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করবে বিসিবি।

১৭ জুন প্রথম টেস্ট গলে শুরু হবে, এরপর কলম্বোয় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৫ জুন। ২ জুলাই শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, যার দ্বিতীয় ম্যাচ ৫ জুলাই। দুটি ম্যাচই কলম্বোয়। এরপর দুই দল যাবে পাল্লেকেলেতে, সেখানে তৃতীয় ও শেষ ওয়ানডে হবে ৮ জুলাই। ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচই দিবারাত্রির। এরপর পাল্লেকেলেতেই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।

আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বাউফলে প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন ঘিরে হা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬