পিএসএল ফাইনাল আজ, কখন ও কীভাবে দেখবেন

২৫ মে ২০২৫, ০৫:৫৯ PM , আপডেট: ২৬ মে ২০২৫, ১১:৪৯ AM
পাকিস্তান সুপার লিগ (পিএসএল)

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) © ফাইল ফটো

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫ আসরের ফাইনালে আজ রাতে মুখোমুখি হচ্ছে লাহোর কালান্দার্স ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। লাহোর কালান্দার্সের স্কোয়াডে রয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার—সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। যার ফলে আজ পিএসএলে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের আগ্রহ থাকবে।

আজ রবিবার (২৫ মে) রাত সাড়ে ৮টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুইবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স এবং ২০১৯ সালের চ্যাম্পিয়ন কোয়েটা গ্ল্যাডিয়েটরস। ম্যাচটি বাংলাদেশ থেকে নাগরিক টিভিতে সরাসরি দেখা যাবে। বৃষ্টির পূর্বাভাস থাকায় সোমবার (২৬ মে) রাখা হয়েছে রিজার্ভ ডে।

আরও পড়ুন: হামজাদের ক্যাম্প ঘিরে লিগের সূচিতে পরিবর্তন

বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে একই দলে তিন বাংলাদেশি, এমনটা আগে কখনোই হয়। পিএসএলে এবারই প্রথম এমনটা দেখা গিয়েছে। সহজ করে বললে, লাহোর কালান্দার্স যেন এক টুকরো বাংলাদেশ। আর লাল-সবুজের দুই প্রতিনিধির কাঁধে চড়েই তৃতীয় ফাইনালে ওঠেছে দুইবারের চ্যাম্পিয়নরা।

ব্যাটে-বলে সাকিব এখনও নিজের সেরাটা না দিতে পারলেও প্রতিনিয়ত নিজেকে চিনিয়ে যাচ্ছেন রিশাদ। এখন পর্যন্ত ৬ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন রিশাদ। আর এই লেগির পারফরম্যান্সে মুগ্ধ হয়েই তাকে সোনায় মোড়ানো আইফোন উপহার দেন লাহোরের টিম ডিরেক্টর। 

এদিকে চলতি বছরে নিজের দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ ফাইনাল খেলার অপেক্ষায় রিশাদ। চলতি বছরের শুরুতে ফরচুন বরিশালের হয়ে বিপিএল শিরোপা জিতেছেন তিনি। এবার তার সামনে লাহোরের হয়েও ট্রফি জয়ের সুযোগ। এর আগে, হোবার্টের হয়ে বিগ ব্যাশে ডাক পেয়েছিলেন । কাকতালীয়ভাবে তারাই আবার শিরোপা উল্লাস করেছে।

আসরে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন সাকিব। ব্যাট-বলে এখনও নিজের সেরাটা না দিতে পারলেও, তিনিই যেন দলটির লাকি চার্ম। তার খেলা তিনটি ম্যাচেই জয় পেয়েছে লাহোর। তাই লাহোরের হয়ে পিএসএল খেলায় তার প্রতি কৃতজ্ঞ ফ্র্যাঞ্চাইজিটির মালিক।

অন্যদিকে শ্বাসরুদ্ধকর ফাইনালের আগে লাহোর-ও বেশ ফুরফুরে মেজাজে। ট্রফি হাতে হাস্যোজ্জ্বল ফটোশুটে অংশ নেন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। লিগ পর্বে দুবারের দেখায় দুটি দলই সমানে সমান। তবে এবার শুধু জয় কিংবা এগিয়ে যাওয়ার সুযোগ নয়, শিরোপা উল্লাসে মেতে ওঠার সুবর্ণ সুযোগ-ও থাকছে।

 

বিডিরেনে সিনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার নিয়োগ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার ও আহতদের সহায়তার চেক…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব নিয়ে বড় সুখবর
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮ শিক্ষকের বেতন-ভাতা বন্ধ, শোকজ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে আত্মহত্যার চেষ্টা স্বামীর
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষক বদলি: ‘সমস্তর’ জটিলতা সহসাই দূর হচ্ছে না
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬