ফের গড়াচ্ছে আইপিএল-পিএসএল, সাকিব-মোস্তাফিজদের খেলা কবে-কখন

১৭ মে ২০২৫, ০৬:০৫ PM , আপডেট: ১৮ মে ২০২৫, ০৫:০৬ PM
সাকিব-মোস্তাফিজ

সাকিব-মোস্তাফিজ © সংগৃহীত

ভারত-পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক সংঘাত ও বৈরী সম্পর্কের কারণে স্থগিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আজ (শনিবার) থেকে ফের মাঠে গড়াচ্ছে। তবে পরিবর্তিত পরিস্থিতিতে অনেক কিছুই বদলে গেছে।

এর আগে নিলামে অবিক্রিত মোস্তাফিজুর রহমানকে তার পুরোনো ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস এবং সাকিব আল হাসানকে পিএসএলের লাহোর কালান্দার্স দলে টেনেছে। বিপরীতে আন্তর্জাতিক ব্যস্ততায় খুব সম্ভবত পিএসএলে নাহিদ রানা ও রিশাদ হোসেনকে আর দেখা যাবে না পিএসএলে। আর করাচি কিংসে ডাক পাওয়া লিটন দাস চোটের কারণে আগেই পিএসএল থেকে ছিটকে যান।

প্রায় এক সপ্তাহের বেশি সময় স্থগিত থাকার পর আজ একইদিন থেকে দ্বিতীয় দফায় মাঠে গড়াচ্ছে জনপ্রিয় টুর্নামেন্ট দুটি। আইপিএলে দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে পিএসএলে পেশোয়ার জালমি ও করাচি কিংসের লড়াই দেখা যাবে। 

এদিকে চলতি আইপিএলের নিলামে বাংলাদেশের ক্রিকেটাররা অবিক্রিত ছিলেন। তবে পরবর্তিত পরিস্থিতিতে মিচেল স্টার্কের শূন্যতা পূরণে কাটার মাস্টারকে দলে ভিড়িয়েছে দিল্লি। এর আগেও দলটির হয়ে দুটি আসরে মাঠে নেমেছিলেন টাইগার এই পেসার। আগামী ১৮ থেকে ২৪ মে পর্যন্ত মোস্তাফিজকে এনওসি দিয়েছে বিসিবি। নতুন শুরুর পর ১৮ মে-ই নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে দিল্লিও। আর সেই ম্যাচ থেকেই দিল্লি শিবিরে থাকছেন মোস্তাফিজ।

অন্যদিকে পিএসএলেও বিদেশি ক্রিকেটারের সংকট। নিউজিল্যান্ডের অলরাউন্ডার ড্যারিল মিচেলের বদলি হিসেবে সাকিবকে দলে ভেড়ায় লাহোর। এই অলরাউন্ডারের আবেদনের ভিত্তিতেই ছাড়পত্র (এনওসি) দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি। দ্বিতীয় দফায় শুরু হতে যাওয়া পিএসএলে রোববার থেকে সাকিবকে মাঠে দেখা যেতে পারে।

আইপিএলের লিগপর্বে মোস্তাফিজের ম্যাচসূচি
১৮ মে– দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাট টাইটান্স– রাত ৮টা
২১ মে– মুম্বাই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস– রাত ৮টা
২৪ মে– দিল্লি ক্যাপিটালস বনাম পাঞ্জাব কিংস– রাত ৮টা

পিএসএলে সাকিবের ম্যাচসূচি
১৮ মে– লাহোর কালান্দার্স বনাম পেশোয়ার জালমি– রাত ৯টা

উল্লেখ্য, লিগ পর্বে এটিই লাহোরের শেষ ম্যাচ। দলটি প্লে-অফে উঠলে আরও ম্যাচে খেলার সুযোগ পাবেন সাকিব। অন্যদিকে মোস্তাফিজের সামনেও প্লে-অফে খেলার সুযোগ আছে। আর পাকিস্তান সিরিজের কারণে আগামী ২৪ মে পর্যন্ত এনওসি রয়েছে ফিজের। তবে এরপর ছাড়পত্রের মেয়াদ বাড়বে কিনা, তা এখনও নিশ্চিত না।

ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যাসিস্টরা যত দেরিতে ক্ষমা চাইবে, রাজনীতিতে তাদের ফিরে আসা…
  • ১১ আগস্ট ২০২৬