তাইজুল বিশ্বের সবচেয়ে আন্ডাররেটেড বোলার: তামিম

২৮ এপ্রিল ২০২৫, ০৬:৩৫ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৪৪ PM
তামিম-তাইজুল

তামিম-তাইজুল © সংগৃহীত

তাইজুল ইসলামের ২০০ টেস্ট উইকেটের মাইলফলকে পৌঁছানোর দিনে তাকে নিয়ে তামিম ইকবাল বলেছিলেন, তাইজুল যথেষ্ট গুরুত্ব ও প্রাপ্য সম্মান পায় না। 

এবার ক্যারিয়ারের ১৬তম ফাইফার ছোঁয়ার দিনে তাইজুলকে বিশ্বের সবচেয়ে আন্ডাররেটেড বোলার হিসেবে অভিহিত করলেন তামিম। জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ক্যারিয়ারের ১৬তম ফাইফারের দেখা পান তাইজুল। প্রথম দিনের খেলা শেষে তাইজুলকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন তামিম।

সেখানে জাতীয় দলের সাবেক অধিনায়ক লিখেছেন, এ মুহূর্তে সে বিশ্বের সবচেয়ে আন্ডাররেটেড বোলার। এখনকার অন্য বোলারের পরিসংখ্যান দেখুন, তাহলে আমার কথা বুঝতে পারবেন। আরও একবার পাঁচ উইকেট, দারুণ করেছো তাইজুল।

গত বছরের অক্টোবরে তাইজুলের ২০০তম টেস্ট উইকেটের কীর্তিতে অভিনন্দন জানিয়ে তামিম লিখেছিলেন, 'অভিনন্দন তাইজুল ইসলাম। ২০০ টেস্ট উইকেট মানে বাংলাদেশের বাস্তবতায় দারুণ এক অর্জন। ৪৮ টেস্ট খেলে ২০০ উইকেট নেওয়া মানে আরও বড় অর্জন। দুর্ভাগ্যজনকভাবে, বাংলাদেশের ক্রিকেটে যথেষ্ট গুরুত্ব ও প্রাপ্য সম্মান সে সবসময় পায় না। ধারাবাহিকভাবে পারফর্ম করেও নায়কের মর্যাদা সেভাবে অনেক সময় পায় না। তবু নিজের কাজটুকু করে গেছে, দিনের পর দিন, বছরের পর বছর।'

তামিম আরও লিখেছিলেন, 'আমাদের দুর্ভাগ্য, বিশ্ব ক্রিকেটেও যথেষ্ট আলোচনা তাকে নিয়ে হয় না। অথচ অনেক গ্রেট বোলারের চেয়েও কম টেস্ট খেলে ২০০ উইকেট হয়ে গেল তার। বড় কোনো দলের ক্রিকেটার হলে হয়তো তাকে নিয়ে আলোচনা আরও বেশি হতো। তার পরিসংখ্যান বলে, গত ১০ বছরে বিশ্ব ক্রিকেটের সেরা স্পিনারদের একজন সে। তার পারফরম্যান্স, একাগ্রতা ও নিবেদন বলে, বাংলাদেশ ক্রিকেটের জন্য সে অমূল্য এক সম্পদ। আবারও অভিনন্দন তাইজুল। পথের এখনো অনেক বাকি।’ 

এবারের ফাইফার তাইজুলকে নতুন করে আরও আলোচনায় এনেছে। বিশেষ করে তামিমের সেই পোস্টের পর। ততক্ষণে এই বাঁ-হাতি স্পিনারের উইকেট সংখ্যা ২২৪ হয়ে গেছে এবং গণনা চলছেই...

ট্যাগ: বিসিবি
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন: গুগল ফরমে সমস্যা হলে যা করবেন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে পলমল গ্রুপ, আবেদন ১৯ সেপ্টেম্বর পর্য…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এফএইচ হলের প্রভোস্টকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন, উদ্বেগ জান…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য দুহাত তুলে যে দোয়া করলেন জামায়াত আম…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাফল্যের আকাঙ্ক্ষা, বাস্তবতার চাপ ও সরকারের ভেতরের চ্যালেঞ্জ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭, আহত ৫৩৬—কোন দলের কত
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬