বিশ্বকাপ ইস্যুতে ২১ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত, যা বলছে বিসিবি

১৯ জানুয়ারি ২০২৬, ০৭:০৩ PM
বিসিবি ও আইসিসির লোগো

বিসিবি ও আইসিসির লোগো © সংগৃহীত

আগামী ফেব্রুয়ারিতে মাঠে গড়াতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি না, খেললেও কোন দেশে খেলবে, তা নিয়ে চলছে বিস্তর আলোচনা ও জল্পনা। তবে এই অনিশ্চয়তার পর্দা আগামী ২১ জানুয়ারি মধ্যেই নামতে পারে। ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত শনিবারের বৈঠকে আইসিসির প্রতিনিধিরা বিসিবিকে এ সময়সীমার কথা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন।

বৈঠকে বিসিবি আবারও তাদের অবস্থান স্পষ্ট করে জানায়, নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে রাজি নয় বাংলাদেশ। এ পরিস্থিতিতে লজিস্টিক জটিলতা কমানোর লক্ষ্যে গ্রুপ পুনর্বিন্যাসের বিষয়েও আলোচনা হয় আইসিসি ও বিসিবির মধ্যে।

তবে ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, বাংলাদেশের সেই প্রস্তাবে সম্মতি দেয়নি আইসিসি। ফলে আয়ারল্যান্ড ও বাংলাদেশের গ্রুপ বদলের সম্ভাবনা প্রায় বাতিল হয়ে গেছে।
অন্যদিকে আইসিসি তাদের অবস্থানেই অনড়, ভারতের ভেন্যুগুলোতে বাংলাদেশের জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে তারা বারবারই দাবি করেছে। এখন বাংলাদেশের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সংস্থাটি।

সোমবার (১৯ জানুয়ারি) এ প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি পরিচালক আমজাদ হোসেন বলেন, ‘গত শনিবার ১৭ জানুয়ারি আইসিসির একজন প্রতিনিধি আসেন এবং আমাদের ক্রিকেট বোর্ডের প্রতিনিধি দলের একটি বৈঠক হয়।’

আমজাদ আরও বলেন, ‘বিকল্প ভেন্যুর জন্য আমরা অনুরোধ করি, তাদের প্রতিনিধির সঙ্গে আমাদের বিস্তরিত আলোচনা হয়। উনারা তখন আমাদেরকে বলেন, এই ব্যাপারগুলো তারা আইসিসিকে গিয়ে অবহিত করবে এবং পরবর্তীতে সিদ্ধান্ত আমাদেরকে জানিয়ে দেবে। এই ব্যাপারে নির্দিষ্ট কোনো তারিখ বা করে নাগাদ জানাবেন এমন কিছু জানাননি। শুধু বলেছেন, আমাদেরকে পরবর্তী তারিখটা করে হবে জানিয়ে দেবে।’ 

নিউজিল্যান্ডে আন্তর্জাতিক পুরস্কার পেল নারায়ণগঞ্জের সিটি পা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে আওয়ামী লীগের মিছিল থেকে আটক ২, ককটেল উদ্ধার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু 
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, অতঃপর দুই কিশোরের মৃত্যু
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কৃষি গবেষণা বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ত…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৩ পদে জনবল নিয়োগ দেবে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9