জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর পপি

পরিষ্কারভাবে বলতে চাই—আমি কোনো রাজনৈতিক দলে যুক্ত নই

১১ মে ২০২৬, ০৮:২৪ AM
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর উম্মে কুলসুম পপি

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর উম্মে কুলসুম পপি © ফাইল ছবি

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর উম্মে কুলসুম পপি বলেছেন, ‘‘আমি একটি বিষয় পরিষ্কারভাবে বলতে চাই — আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। তবে অনেক দিন ধরেই লক্ষ্য করছি, কিছু মানুষ আমাকে ইচ্ছাকৃতভাবে ‘জামায়াত’ ট্যাগ দেওয়ার চেষ্টা করছেন। আমার প্রশ্ন হলো—কেন শুধু এই একটিই ট্যাগ?’’

রবিবার (১০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেছেন উম্মে কুলসুম পপি। তিনি বলেন, ‘বিএনপি, আওয়ামী লীগ, এনসিপি বা অন্য কোনো দলের ট্যাগ কেন নয়? তাহলে কি এর কারণ শুধু আমার পর্দা করা, ভদ্রভাবে চলাফেরা করা কিংবা নিজের মূল্যবোধ মেনে চলা? বাংলাদেশে কেউ পর্দা করলেই কি তাকে কোনো নির্দিষ্ট দলের মানুষ ভেবে নিতে হবে?’

তিনি আরও বলেন, ‘যারা এভাবে না জেনে, না বুঝে মানুষকে ট্যাগ দেন, তাদের প্রতি সম্মান রেখেই বলতে চাই—আমি ভালো কাজের প্রশংসা করি এবং করবো, অন্যায়ের সমালোচনা করি এবং করবো; সে ব্যক্তি বা দল যেই হোক না কেন।’

আরও পড়ুন: ছাত্রীদের গোপনে ভিডিও করতেন শিক্ষক, দেখতে চান টপ আর জিন্সে

একজন সচেতন নাগরিক হিসেবে এটা তার দায়িত্ব উল্লেখ করে উম্মে কুলসুম পপি বলেন, ‘নিজের বিবেককে কখনো বন্দি করে রাখতে চাই না। সবার জন্য দোয়া রইল। আল্লাহ আমাদের সবাইকে সত্য বোঝার এবং মানুষকে সম্মান করার তৌফিক দান করুন। আমিন।’

বাংলাদেশে বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি তৃতীয় বর্ষের ফল পুনঃমূল্যায়নের আবেদন নিয়ে যা জানা গেল
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সচিবালয়ে চলছে একনেক সভা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
কানাডায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার ও…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সাইবার হামলা প্রতিরোধের কৌশল শেখাতে প্রেসিডেন্সি ইউনিভার্সি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ফের কমল সোনা-রুপার দাম, ভরিতে কত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬