কবি নজরুল সরকারি কলেজ

বিএনপি ও ছাত্রদলের নামে পোস্ট, ছয় আইডি ও দুই গ্রুপের বিরুদ্ধে থানায় অভিযোগ

২৫ এপ্রিল ২০২৬, ০৮:২৬ AM
থানায় অভিযোগ দিতে যাওয়া কবি নজরুল সরকারি কলেজ শাখার নেতাকর্মীরা

থানায় অভিযোগ দিতে যাওয়া কবি নজরুল সরকারি কলেজ শাখার নেতাকর্মীরা © টিডিসি ফটো

বিএনপি ও ছাত্রদলের নামে অপপ্রচার ও অপতথ্য ছড়িয়ে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার অভিযোগে ছয় ফেসবুক আইডি ও দুটি গ্রুপের বিরুদ্ধে সূত্রাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন কবি নজরুল সরকারি কলেজ শাখার নেতাকর্মীরা। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শফিকুল ইসলাম তুহিন এ অভিযোগ করেন। 

অভিযোগে বলা হয়েছে, কবি নজরুল সরকারি কলেজের নামে ফেসবুকের দুইটি গ্রুপে ছয়টি আইডির মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বিএনপি বিভিন্ন নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন ধরনের অপ্রীতিকর, মিথ্যা, ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করা, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ভয় সৃষ্টি করে বানোয়াট ও ভিত্তিহীন পোষ্ট করে ছাত্রদলের নামে অপতথ্য প্রচার করা হচ্ছিল। 

লিখিত অভিযোগের বিষয়ে কবি নজরুল কলেজ ছাত্রদলের আহবায়ক ইরফান আহমদ ফাহিম বলেন, ‘নির্বাচনের পর থেকে কয়েকজন ব্যক্তি কয়েকটি ফেসবুক আইডি থেকে কলেজের দুটি গ্রুপে ধারাবাহিকভাবে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার লক্ষ্যে নানা ধরণের প্রপাগান্ডা চালাচ্ছিল। এ কারণে যেন ক্যাম্পাসে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই সে সব ব্যক্তির নামে আমরা থানায় অবহিত করতে লিখিত অভিযোগ দিয়েছি।’

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ছাত্র হত্যার ঘটনায় সোয়াটের সিনেমা স্টাইল অভিযানে রুমমেটকে গ্রেপ্তার

তিনি বলেন, ‘যে যে শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, রবিবার কলেজ প্রসাসন ও বিভাগেও তাদের নামে লিখিত অভিযোগ দেওয়া হবে। এরপর আমাদের সাংগঠনিক যে ব্যবস্থা বা কর্মসূচি রয়েছে, তাও করব। আমরা চাই না আমাদের ক্যাম্পাসে কোনো ধরনের গুপ্ত ও বটের কার্যক্রম থাকুক।’

ক্যাম্পাসের পরিবেশকে কেউ অস্থিতিশীল করতে চাইলে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে ছাত্রদল তাদের প্রতিহত করবে উল্লেখ করে সংগঠনটির এ নেতা বলেন, ‘ক্যাম্পাসে কোনো ধরনের মব, সন্ত্রাসী কার্যক্রম এবং সন্ত্রাসী কার্যক্রম আমরা করতে দেব না। শিক্ষার্থীদের জন্য জন্য নিরাপদ ক্যাম্পাস তৈরিতে আমরা কাজ করব।’

ছাত্রদলের লিখিত অভিযোগের বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬