ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ বিএফইউজে-ডিইউজের

২৫ এপ্রিল ২০২৬, ০১:০৩ AM
ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ বিএফইউজে-ডিইউজের

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ বিএফইউজে-ডিইউজের © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা) সভাপতি-সম্পাদকসহ সদস্যদের ওপর গত দুই দিনে দফায় দফায় হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দেশের সাংবাদিক সমাজের শীর্ষ দুই সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। শুক্রবার (২৪ এপ্রিল) সংগঠন দুটির পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

বিবৃতিতে স্বাক্ষর করেন বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী এবং ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম।

বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, ডুজার নেতৃবৃন্দ ও সদস্যদের ওপর বর্বরোচিত হামলার ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করার একটি নগ্ন অপচেষ্টা। দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে নস্যাৎ করার এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তারা আরও বলেন, ছাত্র-জনতার গণআন্দোলনে বহু সাংবাদিকের আত্মত্যাগের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম হয়েছে। এমন প্রেক্ষাপটে স্বাধীন সাংবাদিকতার বিরুদ্ধে যেকোনো অপতৎপরতা সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।

বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দ অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানান। অন্যথায় সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষায় অতীতের মতো আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন তারা।

বাগেরহাটে মুদি ব্যবসায়ীর গোডাউন থেকে ১৫ হাজার লিটার ভোজ্য ত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি ছাত্রশক্তির নেতৃত্বে হাসিব-রাইয়ান-রিপন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পদ স্থগিত হওয়া সেই রাবিপ্রবি ছাত্রদল নেতা ও ঠিকাদারের ফোনাল…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গুলশানে আওয়ামী লীগের মিছিলের পেছনে জামায়াতের হাত রয়েছে: রাশ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ৮৫ পদে চাকরি, আবেদন ৮ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে বাকের-তাহমীদ-তৌহিদ সিয়াম
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9