ছাত্রদলের হামলার শিকার সাংবাদিকদের মামলা নিতে গড়িমসি, উধাও ওসি

২৫ এপ্রিল ২০২৬, ০১:৪২ AM
বক্তব্য রাখছেন ডুজার সাধারণ সম্পাদক

বক্তব্য রাখছেন ডুজার সাধারণ সম্পাদক © টিডিসি ছবি

রাজধানীর শাহবাগ থানার অভ্যন্তরে ছাত্রদলের হামলার শিকার সাংবাদিকদের মামলা গ্রহণ করতে গড়িমসি করছে শাহবাগ থানা পুলিশ। সাড়ে পাঁচ ঘন্টা পেরিয়ে গেলেও শাহবাগ থানায় এসে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে খুঁজে পায়নি সাংবাদিকরা। এমনকি থানার কোন কর্মকর্তাও খোঁজ দিতে পারছেন না তার।

শুক্রবার (২৪ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অন্তত দশজন সাংবাদিকের ওপর হামলাকারী ১২ জন চিহ্নিত ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা করতে আসলে অভিযোগপত্র গ্রহণ করেন রমনা থানার ডিসি মাসুদ আলম। তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসে মামলার কার্যক্রম শুরু করবে বলে জানান তিনি। এখন পর্যন্ত ভারপ্রাপ্ত কর্মকর্তাকে খুঁজে পাওয়া যায়নি।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক লিটন ইসলাম বলেন, আমরা এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছি। ডিসি মাসুদ আলমের বক্তব্য অনুযায়ী পুলিশ আসলে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গ্রিন সিগন্যালের অপেক্ষায় রয়েছে। আমরা মার খেয়েছি, অথচ আমরা হামলাকারীদের বিরুদ্ধে মামলা করতে পারছি না। প্রশাসন যেন গণমাধ্যমকর্মীদের  উপরে হামলাকারীদের আশ্রয়দাতা।

তিনি আরো বলেন, একদিকে মব করে হামলা আরেকদিকে মামলা গ্রহণ করতে গড়িমসি করা স্বাধীন গণমাধ্যমের পাশাপাশি দেশের প্রচলিত আইনকে অবজ্ঞা করার শামিল বলে আমরা মনে করছি।

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬