হাতে আঁকা প্রোফাইল

সোশ্যাল মিডিয়ার নতুন ট্রেন্ড, যেভাবে যুক্ত হবেন আপনিও

০২ মে ২০২৬, ০৮:১২ PM
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে হাতে আঁকা প্রোফাইল

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে হাতে আঁকা প্রোফাইল © টিডিসি সম্পাদিত

সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে প্রোফাইল ছবি বা কভার ফটো সাজানোর ক্ষেত্রে এক নতুন ও নান্দনিক ট্রেন্ড ছড়িয়ে পড়েছে, যা ‘ক্রেয়ন স্টাইল প্রোফাইল ডিজাইন’ নামে পরিচিত। ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা টিকটকের সাধারণ ঝকঝকে ছবির ভিড়ে ছোটবেলার স্মৃতি মনে করিয়ে দেওয়া এই হাতে আঁকা বা ডুডল স্টাইলের ছবিগুলো তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে।

এই বিশেষ স্টাইলটি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) ব্যবহার করে তৈরি করা হয়। এতে ব্যবহারকারীর ছবি বা প্রোফাইলের স্ক্রিনশটকে এমনভাবে রূপান্তর করা হয়, যেন মনে হয় কোনো ১০ বছরের শিশু রঙ পেন্সিল বা ক্রেয়ন দিয়ে সাদা কাগজের ওপর শখের বসে ছবিটি এঁকেছে। ছবির চারপাশে ফুল, তারা, মেঘ, ক্যান্ডি বা পাহাড়ের মতো সরল ও মিষ্টি সব উপাদান যোগ করে এতে একধরনের নস্টালজিয়া ও শিশুসুলভ মাধুর্য ফুটিয়ে তোলা হয়।

যেভাবে তৈরি করবেন এই ডিজাইন:

এই ট্রেন্ডে শামিল হওয়া অত্যন্ত সহজ এবং এর জন্য বিশেষ কোনো গ্রাফিক ডিজাইন দক্ষতার প্রয়োজন নেই।

১. প্রথমে আপনার ফেসবুক প্রোফাইল বা পছন্দের কোনো ছবির একটি স্ক্রিনশট নিন।

২. কৃত্রিম বুদ্ধিমত্তা সরঞ্জাম যেমন চ্যাটজিপিটি (ChatGPT) বা সমমানের কোনো এআই ইমেজ টুল ওপেন করুন।

৩.সেখানে ছবিটি আপলোড করে এই নির্দিষ্ট নির্দেশনা বা প্রম্পট দিন। Please recreate the entire image in a crayon drawing style. Simplify the details so that it looks like it was drawn by a 10-year-old child. Do not use the original colors from the image. Make the overall look feel like it was drawn on a sheet of white paper, with a very cute and playful vibe. You can add adorable elements such as flowers, candies, stars, clouds, etc., to give it a childlike and innocent feel."

৪. নিজের পছন্দ অনুযায়ী এতে ‘প্রকৃতিপ্রেমী’ বা ‘বইপোকা’র মতো ব্যক্তিগত বৈশিষ্ট্য যোগ করার জন্য বাড়তি নির্দেশনাও দেওয়া যেতে পারে।

ব্যস! কয়েক সেকেন্ডের মধ্যেই এআই আপনার সাধারণ ছবিটিকে একটি অনন্য এবং সৃজনশীল ক্রেয়ন আর্টে রূপান্তর করে দেবে।

বিশ্লেষকদের মতে, অতিরিক্ত এডিট করা কৃত্রিম ছবির ভিড়ে এই হ্যান্ড-ড্রন বা হাতে আঁকা লুকটি অনেক বেশি আবেগময় এবং ব্যক্তিগত অনুভূতি প্রকাশে সক্ষম। বিশেষ করে কাপল বা পারিবারিক ছবিগুলোকে ভিন্নভাবে উপস্থাপন করতে অনেকেই এই সৃজনশীল মাধ্যমটি বেছে নিচ্ছেন। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা ইতিমধ্যে তাদের প্রোফাইলকে এই রঙিন ও শিশুসুলভ ছাঁচে সাজিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। এটি কেবল একটি ট্রেন্ড নয়, বরং ব্যক্তিত্ব প্রকাশের এক নতুন ডিজিটাল মাধ্যম হিসেবে জায়গা করে নিয়েছে।

ইরান যুদ্ধে ৫০টিরও বেশি মূল্যবান ‍যুদ্ধবিমান ও ড্রোন হারিয়ে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের-নাছিম-আরাফাতসহ ৫ নেতার সম্পত্তি বাজেয়াপ্তের আ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষার উপকরণে কর মওকুফ প্রয়োজন: রাশেদা কে চৌধুরী 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এবার ডাকসুর প্রবেশপথের মেঝেতে জিন্নাহ-গোলাম আজমের ছবি লাগাল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১০ বছর আগে ছাত্রত্ব শেষ হওয়া কুবি ছাত্রদল আহ্বায়কের রুম দখল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১২ বছর ধরে প্রভাষক বিসিএস শিক্ষা ক্যাডাররা, পদোন্নতির উদ্যো…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9