‘আমার বুলেট মারা গেছে’

২৫ এপ্রিল ২০২৬, ০৫:১৮ PM
ঊর্মি হিরা ও বুলেট বৈরাগী

ঊর্মি হিরা ও বুলেট বৈরাগী © সংগৃহীত

চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ হন বুলেট বৈরাগীর (৩৫)। ১২ ঘণ্টা নিখোঁজের পর শনিবার (২৫ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি আইরিশ হোটেলের পাশ থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।  

বুলেট বৈরাগী ঢাকা কাস্টমস অফিসে কাস্টমস, ভ্যাট এক্সসাইজ ও ভ্যাট বিভাগে কর্মরত ছিলেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুর খবর জানিয়ে এক বাক্যে একটি স্ট্যাটাস দিয়েছেন তার স্ত্রী ‍ঊর্মি হিরা, বলেন ‘আমার বুলেট মারা গেছে’।

স্বামীর নিখোঁজের বিষয়টি জানিয়ে আজ বেলা ১১টায় ফেসবুকে পোস্ট দেন ঊর্মি হিরা। তিনি বলেন, ‘আমার  স্বামী বুলেট বৈরাগী। সহকারী রাজস্ব কর্মকর্তা, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, চট্টগ্রামে ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণে প্রশিক্ষণরত। তিনি গতকাল ১১টায় চট্টগ্রাম থেকে রওনা দিয়েছিলেন কুমিল্লার উদ্দেশ্যে কিন্তু এখন পর্যন্ত বাসায় ফেরেননি। রাত ১:২৫ মিনিট আমার সাথে শেষ কথা হয়েছে। আসতেছে বলে কিন্তু এখন পর্যন্ত কোনো খবর নাই যদি কেউ উনার কোনো প্রকার সন্ধান পেয়ে থাকেন তাহলে এই নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল।’

এর আগে ২২ এপ্রিল বিবাহ বার্ষিকী উপলক্ষে বিয়ের ছবি শেয়ার করে ঊর্মি হিরা ফেসবুক পোস্টে লিখেন, ‘আজ আমাদের বিবাহের দিন’। 

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বুলেট বৈরাগী গত ১১ এপ্রিল সরকারি প্রশিক্ষণের উদ্দেশ্যে চট্টগ্রামে যান। গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১১টার দিকে প্রশিক্ষণ শেষে তিনি চট্টগ্রামের অলঙ্কার মোড় থেকে বাসে করে ঢাকার উদ্দেশে রওনা হন। পথিমধ্যে পরিবারের সঙ্গে তার মোবাইল ফোনে কথা হয়। সর্বশেষ রাত ২টা ২৫ মিনিটের দিকে তিনি ফোন করে জানান, তিনি কুমিল্লা নগরীর টমছমব্রিজ চৌরাস্তার মোড়ে পৌঁছেছেন।

এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা কল দিলে তার মোবাইল ফোনটি বন্ধ পান। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে তার কোনো হদিস না পেয়ে শনিবার সকালে বাবা সুশীল বৈরাগী কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মমিন বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ মহাসড়কের আইরিশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পাশের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। পরে দুপুর ১টার দিকে পরিবারের সদস্যরা থানায় গিয়ে মরদেহটি বুলেট বৈরাগীর বলে শনাক্ত করেন।

ওসির দেওয়া তথ্যমতে, মরদেহে বড় কোনো আঘাতের চিহ্ন না থাকলেও মুখমণ্ডল কিছুটা রক্তাক্ত ছিল।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, তার পরিবার নিখোঁজ ডায়েরি করেছিল। পরে মরদেহ উদ্ধারের পর স্বজনরা তা শনাক্ত করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬