কুমিল্লার দুই পত্রিকার ডিক্লারেশন বাতিল

২০ আগস্ট ২০২৫, ০৯:৪৭ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ০৭:২১ PM
কুমিল্লা জেলা

কুমিল্লা জেলা © টিডিসি সম্পাদিত

ঢাকা চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে নিয়মিত ‘জমা’ প্রদান না করায় কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক আমাদের কুমিল্লা ও দৈনিক পূর্বাশার ঘোষণাপত্র (ডিক্লারেশন) বাতিল ঘোষণা করা হয়েছ।

গত ১০ আগস্ট কুমিল্লা জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিরুল কায়ছার এক আদেশে পত্রিকা দুটি বাতিলের আদেশ প্রদান করেন। 

আদেশে বলা হয়- ‘ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইন ১৯৭৩ এর ৯/১১ ও ৯ (৩) ধারার ক্ষমতা বলে ‘দৈনিক আমাদের কুমিল্লা’ ও ‘দৈনিক পূর্বাশা’ পত্রিকা দু’টির ঘোষণাপত্র এতদ্বারা বাতিল মর্মে ঘোষণা করা হলো।’বাতিল ঘোষণার আদেশের কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও শাখায় পাঠানো হয়েছে।

জানা গেছে, ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধিকরণ) আইন-১৯৭৩ এর ৯ নম্বর ধারায় সংবাদপত্র প্রকাশ না করিবার ফলাফলে বলা হয়েছে ‘দৈনিক সংবাদপত্র তিনমাস যাবৎ প্রকাশিত না হলে সংবাদপত্রের বিষয়ে প্রদত্ত ঘোষণা বাতিল হয়ে যাবে। এছাড়াও পত্রিকা প্রকাশিত হলেও ঢাকা চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে নিয়মিত ‘জমা’ প্রদান না করলে ঘোষণাপত্র বাতিল করার জন্য সুপারিশ করার বিধান রয়েছে।

দেশের ৪ জেলায় বন্যা পরিস্থিতির উন্নতির আভাস
  • ১৫ জুলাই ২০২৬
শেখ হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
  • ১৫ জুলাই ২০২৬
সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ 
  • ১৫ জুলাই ২০২৬
১৮ বারের মতো পেছালো হাদি হত্যা মামলার তদন্ত, প্রতিবেদন ২০ আ…
  • ১৫ জুলাই ২০২৬
ছোট্ট মেয়ে লিসা প্রধানমন্ত্রীকে এসে বলল, ‘আব্বা বিএনপি করা…
  • ১৫ জুলাই ২০২৬
ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা তুললেই অতিরিক্ত চার্জের …
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence