লাল-কালো দ্বন্দ্বে বন্ধ জনকণ্ঠ!

০২ আগস্ট ২০২৫, ০৬:৫৪ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৯:০৯ PM
লাল ও কালো ফটোকার্ড করে নিউজ প্রকাশ

লাল ও কালো ফটোকার্ড করে নিউজ প্রকাশ © সংগৃহীত

আগস্ট মাস উপলক্ষে দৈনিক জনকণ্ঠ পত্রিকা শুক্রবার (১ আগস্ট) কালো রঙ ধারণ করে পত্রিকা প্রকাশ করেছিল। এর প্রতিবাদে আজ শনিবার (২ আগস্ট) পত্রিকার প্রথম পাতা লাল রঙ দিয়ে বের করায় সাংবাদিকদের চাকরিচ্যুত করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

জানা গেছে, আগস্ট মাস উপলক্ষে কালো ব্যাজ ধারণসহ কালো রঙ করে দৈনিক জনকণ্ঠ পত্রিকা প্রকাশ করে পত্রিকার সম্পাদক শামিমা এ খান। পরে এর প্রতিবাদে প্রতিষ্ঠানটিতে কর্মরত সাংবাদিকরা জুলাই বিপ্লবের লাল রঙয়ের আদলে পত্রিকা প্রকাশ করে। এরপরই তাদের চাকরিচ্যুত করা হয়েছে বলে অভিযোগ সাংবাদিকদের। কর্তৃপক্ষ পত্রিকার অফিসও তালাবদ্ধ করে রেখেছে এবং কাউকে সেখানে প্রবেশ করতে দিচ্ছে না।

এদিকে জনকণ্ঠ পত্রিকার ভেরিফায়েড ফেসবুক পেজে এক জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়, আগস্ট উপলক্ষে স্বৈরাচারের দোসর জনকণ্ঠ পত্রিকা গতকাল কালো রঙ ধারণ করেছিল। তার প্রতিবাদে লাল রঙ দিয়ে আজ পত্রিকা বের করার কারণে জুলাই বিপ্লবের পক্ষে থাকা সকল সাংবাদিকদের চাকরিচ্যুত করেছে পত্রিকার সম্পাদক শামিমা এ খান। এই বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত জনকণ্ঠের সকল কার্যক্রম বন্ধের ঘোষণা করা হলো। এরপরও যদি কেউ দায়িত্ব নিয়ে পত্রিকা বের করে তাহলে অবশ্যই নিজ দায়িত্বে বের করবে। ইনকিলাব জিন্দাবাদ।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে দৈনিক জনকণ্ঠ পত্রিকার সাংবাদিক ইস্রাফিল ফারাজি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘গতকাল জনকণ্ঠ পত্রিকা জুলাইয়ের বিপক্ষে গিয়ে আগস্টের শোক পালন করে কালো রঙ ধারণ করে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করে আজ জনকণ্ঠ পত্রিকার প্রথম পেজ লাল করার কারনে জুলাইয়ের পক্ষে থাকা আমিসহ সকল সাংবাদিকদের বেআইনিভাবে বরখাস্ত করেছে স্বৈরাচারের দোসররা।’ 

অন্যদিকে পরিচালনা পর্ষদের একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেও সংযোগ পাওয়া যায়নি।

 

৪ জেলায় উপজেলা ম্যানেজার নিয়োগ দেবে ঢাকা আহ্ছানিয়া মিশন, আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে নেয়ার পথে সন্তান জন্ম দিলেন এক নারী হাজতি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ইসিতে বিএনপির লোক নিয়োগ দিয়ে স্থানীয় নির্বাচন ‘দখলের পরিকল্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
তেজগাঁও কলেজ প্রেস ক্লাবের সভাপতি স্বাধীন, সম্পাদক মেহেদী
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নৌকা থেকে পানিতে পড়া ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকায় অপহৃত ৭ বছরের শিশু পদ্মা সেতু এলাকায় উদ্ধার, নারী গ্র…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬