টিচার্স ট্রেনিং কলেজে শিবিরের মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

০৭ নভেম্বর ২০২৫, ০৫:২০ AM , আপডেট: ০৭ নভেম্বর ২০২৫, ০৫:২২ AM
সরকারি টিচার্স ট্রেনিং কলেজে শিবিরের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি

সরকারি টিচার্স ট্রেনিং কলেজে শিবিরের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি © টিডিসি

ঢাকার সরকারি টিচার্স ট্রেনিং কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বৃহস্পতিবার দিনব্যাপী মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এ কার্যক্রমে কলেজের শিক্ষার্থী, শিক্ষকমণ্ডলী ছাড়াও আশপাশের এলাকার সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন এবং স্বেচ্ছায় রক্তদান করেন।

মেডিকেল ক্যাম্পটিতে দুইজন অভিজ্ঞ চিকিৎসক ও একজন টেকনোলজিস্ট তাদের দায়িত্ব পালন করেন। ডাক্তারদের মধ্যে একজন ছিলেন চর্মরোগ বিশেষজ্ঞ ও অন্যজন মেডিসিন বিশেষজ্ঞ। ক্যাম্পে রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা, সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। এছাড়াও পরিচালিত হয় রক্তদান কার্যক্রম।

কর্তব্যরত চিকিৎসকদের মতে, সেবাগ্রহণকারীদের মধ্যে ত্বকজনিত সমস্যা, সর্দি-কাশি, গ্যাস্ট্রিক, ব্যথাজনিত সমস্যা ও উচ্চ রক্তচাপের রোগীর সংখ্যা বেশি ছিল। স্বেচ্ছাসেবীরা জানান, সার্বিকভাবে মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচী শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬