ছাত্র শক্তি ও ছাত্র অধিকারের নেতারা

‘ছাত্রশিবির ছাত্রদলকে ফাঁকা মাঠে গোল দিয়েছে’

০৫ নভেম্বর ২০২৫, ০৫:৫৮ PM
জাতীয় ছাত্র শক্তি ও ছাত্র অধিকার পরিষদের যৌথ সংবাদ সম্মেলন

জাতীয় ছাত্র শক্তি ও ছাত্র অধিকার পরিষদের যৌথ সংবাদ সম্মেলন © টিডিসি

ছাত্রশিবির ছাত্রদলকে ফাঁকা মাঠে গোল দিয়েছে। পরীক্ষা শেষ হলে শিক্ষার্থীরা ক্যাম্পাসে থাকে না। কারণ একটি ছাত্রসংগঠনের নেতাকর্মীরা ঈদে বাড়িতে যায় না, তাদের ছুটি থাকে না। ছাত্রশিবিরকে সুবিধা দিতেই কমিশন নির্বাচন পিছিয়েছে বলে মন্তব্য করেছেন ছাত্র শক্তি ও ছাত্র অধিকারের নেতারা। 

নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার প্রেক্ষিতে আজ বুধবার (৫ নভেম্বর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে ছাত্র অধিকার ও ছাত্র শক্তি আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।

আরও পড়ুন : একটি পক্ষের মন রক্ষার্থে জকসু নির্বাচন ২৬ দিন পেছানো হয়েছে : জবি শিবির সভাপতি

সংবাদ সম্মেলনে ছাত্রশক্তি ও ছাত্র অধিকারের নেতারা বলেন, ‘এ তফসিল ঘোষণাকে আমরা নিন্দা জানাচ্ছি। স্বচ্ছ, সুষ্ঠু ও নিরেপক্ষ  নির্বাচন করতে এ তফসিল বাধা হয়ে দাঁড়িয়েছে। আমাদের দাবি, ২২ তারিখের পরিবর্তে নির্বাচন ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে দিতে হবে।

এ সময় তারা তিনটি দাবি জানান, ২২ ডিসেম্বরের ঘোষিত তারিখ বাতিল করে ডিসেম্বরের প্রথম সপ্তাহে (সোম/মঙ্গল) নতুন তারিখ ঘোষণা করতে হবে; সব ছাত্রসংগঠনের সঙ্গে আলোচনার ভিত্তিতে স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজন নিশ্চিত করতে হবে এবং কমিশনের সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক দলের হস্তক্ষেপ না থাকার নিশ্চয়তা দিতে হবে।

বঙ্গোপসাগরে লঘুচাপ, যেসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে সাজিদ হত্যাকাণ্ড: উপেক্ষিত গভীর রাতে সন্দেহভাজন ব্যক্…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
গোপনীয়তা আইন লঙ্ঘন, গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর ওপ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
সাইবার অপরাধের মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড
  • ২২ সেপ্টেম্বর ২০২৬