ছাত্রী হলের শিক্ষার্থীদের ফার্স্ট এইড বক্স উপহার ও প্রশিক্ষণ জবি শিবিরের

০৪ নভেম্বর ২০২৫, ১২:৩৩ AM
জবির নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের শিক্ষার্থীদের ফার্স্ট এইড বক্স উপহার প্রদান ও ইনসেটে এক নারী শিক্ষার্থীর মাঝে উপহার তুলে দিচ্ছেন শিবির নেতারা

জবির নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের শিক্ষার্থীদের ফার্স্ট এইড বক্স উপহার প্রদান ও ইনসেটে এক নারী শিক্ষার্থীর মাঝে উপহার তুলে দিচ্ছেন শিবির নেতারা © টিডিসি সম্পাদিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের উদ্যোগে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের শিক্ষার্থীদের জন্য ফার্স্ট এইড বক্স উপহার প্রদান ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ১০১২ নম্বর কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মূল ফার্স্ট এইড প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের এমবিবিএস ডা. ইমরান হোসেন রিফাত। তিনি বর্তমানে বাংলাদেশ মেডিকেল কলেজ (পিজি হাসপাতাল)-এর এমডি রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন।

এ ছাড়া সহকারী প্রশিক্ষক হিসেবে অংশ নেন মো. মোজাম্মেল হক রিফাত ও মো. ফরিদুল ইসলাম।

অনুষ্ঠানটি শাখা সভাপতি রিয়াজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল আলীম আরিফের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ শেষে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রত্যেক তলার ফ্লোর প্রতিনিধিদের হাতে ফার্স্ট এইড বক্স উপহার দেওয়া হয়।

সার্বিক বিষয়ে জবি শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, আমরা দীর্ঘদিন ধরে দেখছি হলে আমাদের এক হাজারের বেশি বোন থাকে। সেখানে তাদের চিকিৎসা ব্যবস্থার জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই। ছোট্ট একটি মেডিকেল রুম আছে। ওইটাও অচল। আমরা প্রশাসনকে একাধিকবার বলেছি ওটা চালু করার জন্য। কিন্তু প্রশাসন এখন চালু করতে পারছে না। আমাদের বোনদের যদি হঠাৎ কোনো সমস্যা হয়, কেটে যাওয়া বা এই ধরনের সমস্যা। তারা সকালে, রাতে রান্না করে। হয়তো অনেক সময় দোকান বন্ধ থাকে। তারা যেন তাৎক্ষণিক সেবা নিতে পারে। এজন্য আমাদের এই ব্যবস্থা।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬