জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য ১০ সদস্যের কমিটি গঠন

০৩ নভেম্বর ২০২৫, ০৯:৪৭ AM , আপডেট: ০৩ নভেম্বর ২০২৫, ০৯:৫০ AM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা গ্রহণ, ভর্তি কার্যক্রম তদারকি এবং প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের লক্ষ্যে ১০ সদস্যের একটি ‘কেন্দ্রীয় ভর্তি কমিটি’গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৭৫তম (জরুরি) সভার সিদ্ধান্ত অনুযায়ী ২৯ অক্টোবর এই কমিটি গঠনের অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে উপাচার্য ড. মো. রেজাউল করিম অধ্যাপক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন: ট্রেজারার এবং কলা অনুষদ, বিজনেস স্টাডিজ অনুষদ, বিজ্ঞান অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ, চারুকলা অনুষদের ডিন মহোদ্বয়। পাশাপাশি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় ভর্তি কমিটি দ্রুত সময়ের মধ্যে ভর্তি পরীক্ষার নীতিমালা প্রণয়ন ও সময়সূচি নির্ধারণসহ ভর্তি কার্যক্রমের সার্বিক প্রস্তুতি গ্রহণ করবে।

মাতৃহারা ২৭ দিনের শিশুর পাশে ইউএনও রেজওয়ানা নাহিদ
  • ১২ অক্টোবর ২০২৬
মহাসড়ক দখল করে বসানো ২০ ফলের দোকানসহ ছোট-বড় অর্ধশতাধিক ভাসম…
  • ১২ অক্টোবর ২০২৬
নিষেধাজ্ঞার মধ্যেই বড় দুঃসংবাদ পেলেন ভিনিসিয়ুস
  • ১২ অক্টোবর ২০২৬
ইউনিকো হাসপাতালে ২ পদে চাকরি, আবেদন অনলাইনে
  • ১২ অক্টোবর ২০২৬
রাজধানীর একটি বাসা থেকে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার
  • ১২ অক্টোবর ২০২৬
প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চাকরি, আবেদন ২৪ অক্টোবর পর…
  • ১২ অক্টোবর ২০২৬