জকসু নির্বাচন ২২ ডিসেম্বর

০৫ নভেম্বর ২০২৫, ০২:৫৮ PM , আপডেট: ০৫ নভেম্বর ২০২৫, ০৩:০৬ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২২ ডিসেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ বুধবার (৫ নভেম্বর) সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেওয়া হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি ও নানাবিধ প্রেক্ষাপট বিবেচনা করে আমরা একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। আগামী ২২ ডিসেম্বর ভোটগ্রহণ করা হবে। একই দিনে ভোট গণনা করে ঘোষণা করা হবে ফলাফল। 

ঘোষিত তফসিল অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশ ৬ নভেম্বর, আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ৯ থেকে ১১ নভেম্বর, চূড়ান্ত তালিকা প্রকাশ ১২ নভেম্বর, মনোনয়নপত্র বিতরণ ১৩, ১৬ ও ১৭ নভেম্বর, দাখিল ১৭ ও ১৮ নভেম্বর, বাছাই ১৯ ও ২০ নভেম্বর, প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৩ নভেম্বর।

আরও পড়ুন: জোট নয়, এনসিপি এককভাবেই নির্বাচন করবে: নাহিদ ইসলাম

আগামী ২৪ থেকে ২৬ নভেম্বর প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। ডোপ টেস্ট হবে ২৭ ও ৩০ নভেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা ৩ ডিসেম্বর প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহার ৪, ৭ ও ৮ ডিসেম্বর। প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা ৯ ডিসেম্বর প্রকাশ করা হবে।

নির্বাচনী প্রচারণা চলবে ৯ থেকে ১৯ ডিসেম্বর। ভোটগ্রহণ করা হবে ২২ ডিসেম্বর। ভোট গণনাও চলবে একই দিন। ফলাফল ঘোষণা হবে ২২ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে।

মাতৃহারা ২৭ দিনের শিশুর পাশে ইউএনও রেজওয়ানা নাহিদ
  • ১২ অক্টোবর ২০২৬
মহাসড়ক দখল করে বসানো ২০ ফলের দোকানসহ ছোট-বড় অর্ধশতাধিক ভাসম…
  • ১২ অক্টোবর ২০২৬
নিষেধাজ্ঞার মধ্যেই বড় দুঃসংবাদ পেলেন ভিনিসিয়ুস
  • ১২ অক্টোবর ২০২৬
ইউনিকো হাসপাতালে ২ পদে চাকরি, আবেদন অনলাইনে
  • ১২ অক্টোবর ২০২৬
রাজধানীর একটি বাসা থেকে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার
  • ১২ অক্টোবর ২০২৬
প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চাকরি, আবেদন ২৪ অক্টোবর পর…
  • ১২ অক্টোবর ২০২৬