এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-দপ্তর সম্পাদকের পদত্যাগ

০৩ নভেম্বর ২০২৫, ০৩:৩৪ AM
জবি শিক্ষার্থী সিয়াম আন নুফাইস

জবি শিক্ষার্থী সিয়াম আন নুফাইস © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ইনামুল হাসান পদত্যাগের পর এবার সহ-দপ্তর সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থী সিয়াম আন নুফাইস। রবিবার (২ নভেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর এই চিঠি পাঠান তিনি।

পদত্যাগ পত্রে তিনি লিখেন, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। ব্যক্তিগত কিছু কারণবশত আমি আমার এই পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

সংগঠনের প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধা অটুট থাকবে। আমি সংগঠনের আদর্শ ও লক্ষ্যকে সবসময় সমর্থন করব এবং ভবিষ্যতেও সংগঠনের কল্যাণে নিজ অবস্থান থেকে কাজ করার চেষ্টা করব।

পদত্যাগের বিষয়ে সিয়াম আন নুফাইস বলেন, বিভিন্ন সময়ে চাঁদাবাজি, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন জায়গার সদস্যদের বিরুদ্ধে। এসব বিষয় বিবেচনায় অর্গানোগ্রামের সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব কমিটি বিলুপ্ত করা হয়।

আরও পড়ুন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদকের পদত্যাগের ঘোষণা

তিনি আরও বলেন, দুর্ভাগ্যবশত, নির্ধারিত লক্ষ্য ও উদ্দেশ্যগুলোর পূর্ণতা অর্জন হয়নি এবং আমার ব্যক্তিগত নীতি ও দায়িত্ববোধের সঙ্গে এই পরিস্থিতি সামঞ্জস্যপূর্ণ নয়। তাই আমি সম্মানজনকভাবে আমার পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আশা করি আন্দোলনের কাজ সঠিক পথে এগিয়ে যাবে এবং সবার জন্য একটি সুস্থ ও স্বচ্ছ কার্যপরিবেশ নিশ্চিত হবে।

জানা গেছে, গত জুলাইয়ের শেষের দিকে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠার পরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিতের ঘোষণা করা হয়েছিল।

ওই মাসের ২৭ তারিখে কেন্দ্রীয় কমিটি বাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাংলাদেশের সব কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে বলে ঘোষণা দিয়েছিলেন সাবেক সমন্বয়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ। তিন মাস পর রবিবার সব কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।

বিশ্বকাপে তৃতীয় হয়ে কত টাকা পেল ইংল্যান্ড?
  • ১৯ জুলাই ২০২৬
পেলের ৫৬ বছরের রেকর্ড ভাঙলেন ওলিস
  • ১৯ জুলাই ২০২৬
মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে ইতিহাস এমবাপ্পের
  • ১৯ জুলাই ২০২৬
১০ গোলের থ্রিলারে ফ্রান্সকে হারাল ইংল্যান্ড, এমবাপ্পে-বেলিং…
  • ১৯ জুলাই ২০২৬
স্পেন-আর্জেন্টিনা ফাইনালের আগে যা জানা জরুরি
  • ১৯ জুলাই ২০২৬
বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপ্পের
  • ১৯ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence