জকসুর তফসিল পুনর্বিবেচনা করে সময় এগিয়ে আনার দাবি আপ বাংলাদেশের

০৫ নভেম্বর ২০২৫, ০৫:২২ PM , আপডেট: ০৫ নভেম্বর ২০২৫, ০৫:২৯ PM
সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন মাসুদ রানা

সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন মাসুদ রানা © সংগৃহীত

তফসিল পুনর্বিবেচনা করে জকসু নির্বাচনের তারিখ এগিয়ে আনার দাবি জানিয়েছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) জবি শাখা ইউনিট। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার প্রেক্ষিতে আজ বুধবার (৫ নভেম্বর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির নেতারা। 

লিখিত সংবাদ সম্মেলনে আপ বাংলাদেশের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগঠক মাসুদ রানা বলেন, নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে, তা আমাদের প্রত্যাশার সম্পূর্ণ বিপরীত। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল-অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করা। কিন্তু কমিশনের ঘোষিত তফসিলে দেখা যাচ্ছে, নির্বাচন অনাকাঙিক্ষতভাবে পেছানো হয়েছে।

আরও পড়ুন : একটি পক্ষের মন রক্ষার্থে জকসু নির্বাচন ২৬ দিন পেছানো হয়েছে : জবি শিবির সভাপতি

মাসুদ রানা বলেন, আমরা মনে করি, এটি শিক্ষার্থীদের গণআকাঙ্ক্ষার প্রতি উপেক্ষা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের আগের প্রতিশ্রুতির পরিপন্থী। ক্যাম্পাসে এখন এমনিতেই এক ধরনের অনিশ্চয়তা বিরাজ করছে।

তিনি বলেন, ঘোষিত তফসিল পুনর্বিবেচনা করে দ্রুততম সময়ে নির্বাচন আয়োজন করতে হবে এবং নির্বাচন কমিশনকে শিক্ষার্থীদের সাথে পরামর্শ করে নতুন সময়সূচি নির্ধারণ করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নির্বাচন প্রক্রিয়া নিয়ে স্বচ্ছ ও নিরপেক্ষ অবস্থান নিশ্চিত করতে হবে।

আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বাউফলে প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন ঘিরে হা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬