নওগাঁয় সড়কে ঝরল কলেজছাত্রের প্রাণ

০৭ মার্চ ২০২৬, ০১:২৬ PM
দুর্ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয় লোকজনের ভিড়

দুর্ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয় লোকজনের ভিড় © টিডিসি

নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় তন্ময় হোসেন (২৩) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের চৌমাশিয়া মোড়ের পূর্ব পাশে ওহাব চালকলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম।

নিহত তম্ময় হোসেন জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার মানিকপুর গ্রামের মৃত শাহাদাত হোসেন জোনাকির ছেলে ও নওগাঁ সরকারি কলেজের অর্থনীতি বিষয়ে মাস্টার্স প্রথম বর্ষের ছাত্র।

নিহতের স্বজনরা বলেন, নিহত তন্ময় পরিবারের অমতে বিয়ে করে। তার এ বিয়ে নিয়ে পরিবারের লোকজনের সঙ্গে বনিবনা না হওয়ায় তার স্বস্ত্রীক এলাকা ছেড়ে নওগাঁর মহাদেবপুর উপজেলায় বাগাচারা এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। এখানে এসে ভাড়া থেকে লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন জনের বাসায় বিদ্যুৎ-মিস্ত্রি হিসেবে কাজ করতেন। এর আগে একদিন নওহাটা মোড়ের পাশে একটি বাসায় কাজ করে তার কাজের যন্ত্রপাতি রেখে বাসায় যান। আজ সকাল ৯টার দিকে তার যন্ত্রপাতি নিয়ে যাওয়ার সময় নওহাটা মোড়ের পূর্বপাশে ওহাব চালকলের সামনে পৌঁছালে নওগাঁর দিক থেকে আসা বিআর সুপার পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে মাথা থেঁতলে যায়। এরপর সে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই নিহতের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান।

৩ হাজার শিক্ষকের পিএইচডি অর্জনে সহায়তার উদ্যোগ ইউজিসির, গবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
অধ্যক্ষ নিয়োগ দেবে ঢাকা কমার্স কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকেরা নতুন পে স্কেলে বেতন পাবেন কবে, কী বলছে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহ…
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের সংবাদ সম্মেলনের ডাক
  • ১৫ অক্টোবর ২০২৬
পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে অন্তত ১৭ শিশুর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬