একাদশের নতুন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু ২ নভেম্বর

২৯ অক্টোবর ২০২৫, ০৯:১৩ AM , আপডেট: ২৯ অক্টোবর ২০২৫, ০৯:১৪ AM
একাদশ শ্রেণিতে রেজিস্ট্রেশন শুরু

একাদশ শ্রেণিতে রেজিস্ট্রেশন শুরু © সংগৃহীত

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু হবে ২ নভেম্বর। চলবে ১৬ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) এক চিঠিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এ চিঠি সংশ্লিষ্ট সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের পাঠানো হয়েছে। 

চিঠিতে জানা যায়, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তি করা শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ২ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত চলবে। শিক্ষা বোর্ডগুলোর আওতাধীন দেশের সব উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানকে ভর্তি ওয়েবসাইট (https://www.xiclassadmission.gov.bd) এর (College Login) প্যানেলে (কলেজের ইআইআইএন নম্বর ও পাসওয়ার্ড) দিয়ে লগইন করে আগামী ১৬ নভেম্বর বিকেল ৫টার মধ্যে রেজিস্ট্রেশনের জন্য প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের তথ্য অনলাইনে পাঠনোর সব কাজ সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।

নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজ অনলাইনে ভর্তি করা শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ব্যর্থ হলে উদ্ভূত জটিলতার জন্য বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না বলে জানানো হয়।

চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন, মূল…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবির প্রথম সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
মার্কিন গণমাধ্যমের বয়কটের মুখে ট্রাম্প
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
সিনিয়র অফিসার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ১০ অক্টোবর পর…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
রাতের মধ্যেই ১৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
এইচএসএসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল আন্তঃশিক্ষা বোর্ড
  • ২২ সেপ্টেম্বর ২০২৬