একাদশ শ্রেণিতে বিশেষ কোটায় ভর্তির সুযোগ পেলেন ৬০ শিক্ষার্থী

৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৭ PM
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড © টিডিসি সম্পাদিত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বিশেষ কোটায় ভর্তির সুযোগ পেয়েছেন মোট ৬০ জন শিক্ষার্থী। এর মধ্যে প্রতিবন্ধী কোটায় ৫৪ জন, জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক কোটায় ২ জন এবং প্রবাসী কোটায় ৪ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. রিজাউল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রতিবন্ধী, সাংস্কৃতিক, খেলাধুলা ও প্রবাসী কোটায় নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম ম্যানুয়ালি সম্পন্ন করার নির্দেশ দিয়েছে বোর্ড।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিবন্ধী কোটায় ৫৪ জন শিক্ষার্থী, জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক কোটায় ২ জন এবং প্রবাসী কোটায় ৪ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন। সংশ্লিষ্ট কলেজগুলোকে এ তালিকা অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ১০ (দশ) কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট কলেজে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬