জুনিয়র বৃত্তি পরীক্ষার বিষয়ে কার্যক্রম গ্রহণের নির্দেশ

১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৫ PM
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর © টিডিসি সম্পাদিত

জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ এর বিষয়ভিত্তিক প্রশ্নপত্রের কাঠামোসহ নম্বর বন্টনের বিষয়ে কার্যক্রম গ্রহণের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) অধিদপ্তরের সহকারী পরিচালক (মাধ্যমিক-১) এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হতে প্রাপ্ত পত্র মোতাবেক জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ এর বিষয়ভিত্তিক প্রশ্নপত্রের কাঠামোসহ নম্বর বন্টন বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের মডেলে নতুন বিশ্ববিদ্যালয় চান সাত কলেজ শিক্ষকরা

সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বা প্রধান শিক্ষককে এ নির্দেশনা দেওয়া হয়েছে। অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি পাঠানো হয়েছে সংশ্লিষ্ট সব দপ্তরে।

চট্টগ্রাম পাঁচলাইশে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, তদন্তে পু…
  • ১৯ নভেম্বর ২০২৬
বরগুনায় ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর করে ছাত্রলীগের তাণ্ডব
  • ১৯ নভেম্বর ২০২৬
ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, সড়কে গাছ ফেলে আগুন
  • ১৯ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক 
  • ১৯ নভেম্বর ২০২৬
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মডেল মেঘনা আলমকে দুদকের জিজ্ঞাসা…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭ ডিসেম্বর ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম
  • ১৯ নভেম্বর ২০২৬