জুনিয়র বৃত্তি পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বণ্টন প্রকাশ

১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৯ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর বিষয়ভিত্তিক প্রশ্নপত্র ও নম্বর বণ্টন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড । প্রকাশিত তথ্য অনুযায়ী, চারটি বিষয়ে মোট ৪০০ নম্বরের পরীক্ষা হবে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চিঠি পাওয়ার পর শিক্ষা বোর্ড এই নম্বর বণ্টন প্রকাশ করেছে। চিঠিতে জানানো হয়েছে, পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে। এর মধ্যে বাংলা, ইংরেজি ও গণিতে প্রতিটি বিষয়ে ১০০ নম্বর, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে ৫০ করে নম্বর বরাদ্দ থাকবে। পরীক্ষার সময়কাল ৩ ঘন্টা।

এর আগে গত ৩ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা ২০২৫ প্রকাশ করেছিল। নীতিমালায় বলা হয়েছে, মাধ্যমিক বা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ৮ম শ্রেণির সর্বোচ্চ ২৫ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। নির্বাচনের ভিত্তি হবে ৭ম শ্রেণির প্রান্তিক শিক্ষার্থীদের সামষ্টিক মূল্যায়ন ফল। পাশাপাশি, জাতীয় স্টিয়ারিং কমিটি প্রয়োজনে অংশগ্রহণকারীর সংখ্যা পুনঃনির্ধারণ করতে পারবে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬