চার আসনে ১১ মনোনয়নপ্রত্যাশী অংশ নিলেন তারেক রহমানের ভার্চুয়াল বৈঠকে

২৮ অক্টোবর ২০২৫, ১২:৩২ PM , আপডেট: ২৮ অক্টোবর ২০২৫, ০৩:১১ PM
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক © সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দলের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন। এতে সাতক্ষীরার চারটি আসনের ১১ জন মনোনয়ন প্রত্যাশী অংশ নেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম।

সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় থেকে কয়েকটি বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসন থেকে বৈঠকে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর–দেবহাটা) থেকে অংশ নেন জেলা বিএনপির আহ্বায়ক রহমত উল্লাহ পলাশ, সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, সাবেক সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ (পদ স্থগিত), এবং সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাসকিন আহমেদ চিশতী।

এছাড়া সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনে বৈঠকে ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শহিদুল আলম, কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন এবং আয়ুব হোসেন মুকুল।সাতক্ষীরা-৪ (শ্যামনগর) এই আসন থেকে যুক্ত হন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান এবং শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার আব্দুল ওয়াহেদ।

আরও পড়ুন : স্কুল-কলেজে অশিক্ষক নিয়োগে মন্ত্রণালয়ের নীতিমালা বাস্তবায়নের নির্দেশ

জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সঙ্গে কথা বলেছেন। দুই-একদিনের মধ্যে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। যিনি একক প্রার্থী হিসেবে গ্রিন সিগন্যাল পাবেন, তাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে তারেক রহমান মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশে বলেন, আসন্ন নির্বাচনে বিজয়ী হতে দলের মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি বিএনপির ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।

পরবর্তীতে রাত ৮টায় ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গেও ভার্চুয়ালি বৈঠক করেন তারেক রহমান।  

প্রবাসে নারী কর্মীদের নিরাপত্তায় ১৬১৩৫ হটলাইন চালু, তৈরি হ…
  • ০৮ জুন ২০২৬
পাসপোর্ট অফিসে সিন্ডিকেট; দুই কর্মকর্তার অপসারণ দাবি
  • ০৮ জুন ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ২…
  • ০৮ জুন ২০২৬
রাজধানীতে স্কোয়াশের মহাযজ্ঞ, পর্দা উঠছে ১০ জুন
  • ০৮ জুন ২০২৬
মবতন্ত্র ও উচ্ছৃঙ্খল শ্রেণী রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উ…
  • ০৮ জুন ২০২৬
ইন্টার্নদের মাসিক ভাতা হচ্ছে নবম গ্রেডের বেসিক, ট্রেইনিরা য…
  • ০৮ জুন ২০২৬