সহপাঠী হত্যার প্রতিবাদে সায়েন্স ল্যাব মোড় অবরোধ আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের

২৯ জুন ২০২৫, ১২:৫৯ PM , আপডেট: ১২ জুলাই ২০২৫, ০৪:২৫ PM
শিক্ষার্থীদের অবরোধ

শিক্ষার্থীদের অবরোধ © সংগৃহীত

সহপাঠী এক শিক্ষার্থীকে হত্যার ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিক্ষোভে ফেটে পড়েন ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেন। 

রবিবার (২৯ জুন) দুপুর ১টার পরে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে ব্যস্ত সড়কটির এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা বলেন, সহপাঠী হত্যার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের মুখোমুখি করতে হবে। সহপাঠী হত্যার বিচার না পাওয়ায় তারা সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছেন।

এর আগে দুপুর ১২টা থেকে কনকর্ড টাওয়ারের সামনে শিক্ষার্থীদের উদ্যোগে সহপাঠী হত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিলটি সায়েন্স ল্যাব মোড় থেকে কাঁটাবন হয়ে নীলক্ষেত মোড় ঘুরে পুনরায় সায়েন্স ল্যাব মোড়ে এসে অবস্থান নেয়।

শিক্ষার্থী আরশাদ গত ২৩ মে রাতে তার বন্ধুদের সঙ্গে ৩০০ ফিট এলাকায় ঘুরতে যান। সেখানে রাত আনুমানিক ৩টায় অজ্ঞাত এক ট্রাক ড্রাইভারের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে ভোররাতে আরশাদ মোটরসাইকেলে বাংলামোটর এলাকায় পৌঁছালে একটি ট্রাক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। অভিযুক্ত ট্রাক ড্রাইভারকে পুলিশ গ্রেপ্তার করলেও পরে জামিনে বের হয়ে আসেন।

৫ লক্ষ নিয়োগ নিয়ে প্রতিমন্ত্রীকে হাসনাত—‘দয়া করে এটা পড়বেন …
  • ১০ নভেম্বর ২০২৬
আইইউবির ২৭তম সমাবর্তনে সনদ পেলেন ২ হাজার ৬৭ শিক্ষার্থী
  • ১০ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগে বিএনপি নেতাকে শ…
  • ১০ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের জন্য কমিউটার ট্রেনের ভাড়া ২৫ শতাংশ ছাড় দেওয়ার…
  • ১০ নভেম্বর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে ২৪ নির্দেশনা বোর্ডের
  • ১০ নভেম্বর ২০২৬
এলজিইডিকে ক্যাডারভুক্ত করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী 
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950