ভিজিএফের চাল চুরির দায়ে ইউপি সচিব আটক

১২ অক্টোবর ২০২৬, ১২:২৯ PM
ইউপি সচিব মোস্তফা কামাল শামীম

ইউপি সচিব মোস্তফা কামাল শামীম © টিডিসি সম্পাদিত

চাঁদপুরে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের ৫ টন চাল চুরি করে বিক্রি দেয়ায় পুলিশের হাতে আটক হয়েছে চাঁদপুর সদর লক্ষীপুর ইউপি সচিব মোস্তফা কামাল শামীম। রবিবার ১১ অক্টোবর রাতে তাকে আটক করেন চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

বর্তমানে তিনি থানাহাজতে রয়েছেন জিজ্ঞাসাবাদের জন্য। পরবর্তীতে দুপুর নাগাদ তাকে কোর্টে প্রেরণ করা হতে পারে বলে জানিয়েছেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফয়েজ আহমেদ। 

জানা যায়, চাঁদপুর সদর উপজেলায় জেলেদের জন্য বরাদ্দ করা চাল বিক্রির অভিযোগ ওঠেছে। এ ঘটনায় শহরের বিপণীবাগ এলাকা থেকে গতকাল সন্ধায় পাঁচ টন চালসহ একটি পিকআপ জব্দ করেছে চাঁদপুর সদর উপজেলা প্রশাসন।

রবিবার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের জেলেদের জন্য বরাদ্দ করা চালগুলো জেলার বাইরে নেওয়ার সময় জব্দ করা হয় বলে জানান সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাসেম।

আরও দেখুন: ১৯ পদে ২৭৪ জনবল নিয়োগ দেবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন

পরে চালগুলো চাঁদপুরের কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারে (সিএসডি) রাখা হয়। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন প্রশাসন।

চাল কেনার দাবি করা ইউনুস বলেন, ‘এক লাখ ৪০ হাজার টাকায় পাঁচ টন চাল কিনেছেন তিনি। খাদ্য গুদাম থেকে চাল নেওয়ার পর সেগুলো জেলার বাইরে নিয়ে যাচ্ছিলেন। পথে প্রশাসনের নির্দেশে পিকআপটি চাঁদপুরে ফিরিয়ে আনা হয়।’

আরও দেখুন: মাদ্রাসার মাঠে ঘুমাচ্ছিলেন সাবেক স্বামী, স্ত্রী-শাশুড়ি ও শ্যালক মিলে ছুরিকাঘাতে হত্যা

চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কোনো অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, লক্ষ্মীপুর ইউনিয়নের জেলেদের জন্য মোট ১১৩ টন চাল বরাদ্দ করা হয়েছিল। এর মধ্যে পাঁচ টন চাল বিক্রির অভিযোগ উঠেছে। চাল কীভাবে অন্যত্র নেওয়া হচ্ছিল এবং এ ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করছে পুলিশ।

শ্রমিকের ন্যায্য মজুরির পাশাপাশি শান্তিপূর্ণ আন্দোলনের অধিক…
  • ০৪ নভেম্বর ২০২৬
সমালোচনার মুখে নাম বদলে ‘র‍্যাম অল্টম্যান’ করলেন স্যাম অল্ট…
  • ০৪ নভেম্বর ২০২৬
তারেক রহমানের মাধ্যমেই স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার চাকরি জা…
  • ০৪ নভেম্বর ২০২৬
সংশোধিত হচ্ছে এমপিও নীতিমালা, আসছে পাঁচ পরিবর্তন
  • ০৪ নভেম্বর ২০২৬
এসিল্যান্ড হলেন প্রশাসন ক্যাডারের ৬২ কর্মকর্তা
  • ০৪ নভেম্বর ২০২৬
পোশাক শিল্পে সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল: …
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950