মেট্রোরেল চলবে আরও রাত পর্যন্ত, সময়-দিনক্ষণ নিয়ে যা জানা যাচ্ছে

০৫ মে ২০২৬, ০১:৫২ PM
মেট্রোরেল

মেট্রোরেল © ফাইল ছবি

রাজধানী ঢাকায় মেট্রোরেলের চলাচলের সময় রাতে আরও বাড়ানোর চিন্তাভাবনা করছে সরকার। সে অনুযায়ী দুই ট্রেনের মাঝের ব্যবধান আধা মিনিট কমে সাড়ে ৪ মিনিট পরপর চলাচল করবে। চলতি মাসের শেষের দিকে কিংবা পবিত্র ঈদুল আজহার পর এ সিদ্ধান্ত কার্যকর হবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, রাতে ৪০ থেকে ৫০ মিনিট বাড়তি সময় মেট্রোরেল চালানোর পরিকল্পনা নিয়ে কর্তৃপক্ষ। এ জন্য কারিগরি পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কোম্পানির সূত্র এ তথ্য জানিয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, মতিঝিল থেকে উত্তরাগামী সর্বশেষ মেট্রোরেল চলবে রাত ১১টা পর্যন্ত। এখন রাত ১০টা ১০ মিনিটে শেষটি ছেড়ে যায়। উত্তরা থেকে মতিঝিলগামী সর্বশেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে ছাড়ার পরিকল্পনা রয়েছে। এখন ছাড়ে সাড়ে ৯টায়। সকালে সাড়ে ৬টায় উত্তরা থেকে মতিঝিলগামী ট্রেন ছাড়ে। মতিঝিল থেকে উত্তরাগামী ট্রেন ছাড়ে সকাল সোয়া ৭টায়।

আরও পড়ুন: সবচেয়ে বেশি বিসিএস ক্যাডার হন ময়মনসিংহ থেকে, চতুর্থ ঢাকা— কারা আছেন শীর্ষ ১০-এ?

সকালে সময় বাড়ানোর পরিকল্পনা নেই বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এর আগে গত বছরের অক্টোবরে সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছিল। বর্তমানে দিনে ২৯৭ ট্রিপ ট্রেন চলাচল করে। এখন সময় বাড়লে ট্রিপও বাড়বে। দুই ট্রেন চলাচলের মাঝখানের সময়ের ব্যবধান কমবে। এখন পিক আওয়ারে সময়ের পার্থক্য পাঁচ মিনিট। নতুন সূচিতে ব্যবধান কমে হবে সাড়ে ৪ মিনিট।

অফপিক আওয়ারে ৭ থেকে ২০ মিনিট পরপর ট্রেন চলে। উত্তরা থেকে মতিঝিল চলাচলের জন্য ২৪ সেট ট্রেন আছে। প্রতিটিতে ছয়টি কোচ।পিক আওয়ারে ১২ সেট চললেও বাড়তি সময়ে চালালে ১৪ সেট চলাচল করবে।

গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনাকে যুক্তরাষ্ট্রের ‘…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের গেজেট জারি নিয়ে নতুন প্রশাসনিক জটিলতার আভাস
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আইওটি প্রযুক্তিতে পেঁয়াজ সংরক্ষণে ক্ষতি কমবে ১৫-১৬ শতাংশ: ব…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
দিন দিন ভূগর্ভস্থ পানি কমে যাচ্ছে: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘের মিলেনিয়াম ফেলোশিপে হাবিপ্রবি: নেতৃত্বে অনিমেষ ও ন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬